admin
প্রকাশিত: 5:34 AM, August 8, 2026
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড়ের মুখে ‘মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি’ থেকে বিতাড়িত হয়েও থেমে নেই আলোচিত চোরাকারবারি তরিকুল। চালক থেকে চোরাচালান রাজত্বের হোতা বনে যাওয়া ফরিদপুরের এই তরিকুল চাকরি হারিয়ে এবার কৌশল ও আস্তানা বদলেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চালিবন্দরের আগের আস্তানা ছেড়ে নগরের সোবহানিঘাটে অবস্থিত ‘সুগন্ধা পার্সেল’ ভবনের ভেতরের একটি গোডাউনে জমজমাট করে তুলেছেন তার অবৈধ পণ্যের কারবার।
অনুসন্ধানে জানা গেছে, পূর্বে চালিবন্দরের একটি গলিতে অবস্থিত ভাঙ্গারি রুবেলের গোডাউনে চোরাচালানের পণ্য রাখতেন তরিকুল। দিনের বেলা ভাঙ্গারি ব্যবসার আড়ালে গভীর রাতে সেখানে ভারতীয় পণ্য খালাস করা হতো। তবে সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুট সচল রাখতে সোবহানিঘাটে সুগন্ধা পার্সেলের ভেতরের খালি গোডাউনটি ভাড়া নেন তিনি।
সুগন্ধা পার্সেল সার্ভিসকে পণ্য পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার না করলেও, এর পেছনের গোডাউনটিকে ‘সেফ হাউজ’ বা মজুত কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন তরিকুল। রাতারাতি জাফলং ও জৈন্তাপুর সীমান্ত দিয়ে আসা ভারতীয় জিরা, ফুচকা তৈরির সামগ্রী ও প্রসাধনী সামগ্রীর বড় বড় চালান এখানে খালাস করা হয়। পরবর্তীতে কাস্টমসের পুরোনো নিলামের কাগজপত্র দেখিয়ে অন্য পরিবহনের মাধ্যমে এসব অবৈধ পণ্য সারা দেশে পাচার করা হচ্ছে।
মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি তাকে বহিষ্কার করলেও ব্যস্ততম সোবহানিঘাট এলাকায় তরিকুলের এই তৎপরতা সীমান্ত চোরাচালানকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল। দ্রুত সোবহানিঘাটের ওই গোপন আস্তানায় টাস্কফোর্স বা যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালিয়ে চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা তরিকুলকে গ্রেপ্তারের জোরালো দাবি জানিয়েছেন তারা।
|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে
আব্দুর রহমান রিপনের অভিনন্দন স্টাফ রিপোর্টার: সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কোনো পদে একাধিক
ওসমানীনগর প্রতিনিধি: গত ১৫ দিনে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। জানা গেছে, চালকের
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা