admin

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন?

তাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন?

সিলেটে সংবাদ ডেস্ক:

  • গাড়ি থামিয়ে কিশোরীর সঙ্গে কুশল বিনিময়:

একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আগামী ১২ই ফেব্রুয়ারি ধানের শীষকে জয়ী করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর এবং শেরপুরের নদীভাঙন ও কর্মসংস্থানের সমস্যা দূর করার উদ্যোগ নেবে। ধানের শীষকে বিজয়ী করতে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার জন্য এবং ভোট কড়ায় গণ্ডায় বুঝে নিয়ে আসার জন্যও দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের পরামর্শ দেন বিএনপি চেয়ারম্যান। গতকাল ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সফরে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। এসময় মঞ্চে ময়মনসিংহ, নেত্রকোণা, জামালপুর এবং শেরপুরের ধানের শীষের ২৪ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তাদের জন্য ভোটারদের কাছ ভোট চান তারেক রহমান। তিনি বলেন, এই ২৪ জন ব্যক্তি দাঁড়িয়েছেন, প্রত্যেকের হাতে দেখেন ধানের শীষ। এই ২৪ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার। তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি। এখন আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে।

গতকাল বিকাল ৪টার দিকে তারেক রহমান জনসভাস্থলে এসে নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে সমাবেশস্থল মুখরিত করে তুলেন। তারেক রহমানের আগমনকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ মাঠে আসতে শুরু করেন। ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠ এবং এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। ময়মনসিংহের পাশাপাশি জামালপুর, নেত্রকোণা এবং শেরপুর জেলা থেকেও নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। জনসভায় তারেক রহমান বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল, যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে- সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপি’র বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো, তাদেরই ভাষা ব্যবহার করছে। তাদের বক্তব্য যে, দুর্নীতিতে বিএনপি চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন- ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদেরও তো দু’জন সদস্য বিএনপি’র সরকারে ছিল। ছিল না? ছিল তো। বিএনপি যদি অতোই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এজন্য পদত্যাগ করে তারা আসেনি, তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে, খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেছেন।

তিনি আরও বলেন, যেই দলটি এখন এই কথা বলছে, তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে, খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেন না এবং সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে যে, তার সময় দেশ দুর্নীতিতে নিম্নগতিতে ছিল এবং খালেদা জিয়া যখন ২০০১ সালে দেশ পরিচালনার দায়িত্ব পান তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করাল গ্রাস থেকে বের হতে শুরু করে। যেই দল বিএনপিকে এভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষদিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে, নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কতো বড় মিথ্যা কথা তারা বলছে।
দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে জনসভায় নেতাকর্মীদের ঢল নামে। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলসহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীকে জনসভাস্থলে জড়ো হতে দেখা যায়। বেলা পৌনে ২টার দিকে নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সার্কিট হাউজ মাঠ। তারা তারেক রহমানের ময়মনসিংহে আগমনকে শুভেচ্ছা জানিয়ে এবং দলীয় প্রার্থীদের নামে বিভিন্ন স্লোগান দেন। বেলা ১টা ৫৫ মিনিটে দিকে সার্কিট হাউজ ময়দানে এই জনসভা শুরু হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবু’র সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রুকনুজ্জামান সরকার ও উত্তরের যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেনের সঞ্চালনায় জনসভায় ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ব্যারিস্টার কায়সার কামাল, লুৎফুজ্জামান বাবর, ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, ডা. মাহাবুবুর রহমান লিটন, জাকির হোসেন বাবলু, মোতাহার হোসেন তালুকদার, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, শামীম তালুকদার, ডা. সানসিলা জেবরিং প্রিয়াংকা, মাহমুদুল হক রুবেল, ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, আক্তারুজ্জামান বাচ্চু, ডা. আনোয়ারুল হক, আবু তাহের তালুকদার, রফিকুল ইসলাম হিলালী, সুলতান মাহমুদ বাবু, আখতারুল আলম ফারুক, লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ইয়াসির খান চৌধুরী, মোস্তাফিজুর রহমান বাবুল, ফাহিম চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ ফারুক, এডভোকেট আরিফা জেসমিন নাহিন, ড. শামসুজ্জামান মেহেদী, নিলুফার চৌধুরী মনি, আব্দুল বারী ড্যানী, সিরাজুল ইসলাম, আফজাল এইচ খান বক্তব্য রাখেন। ওদিকে ময়মনসিংহে প্রবেশ পথে হাজার হাজার নেতাকর্মী রাস্তার দু’পাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। বিএনপি’র চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।

ময়মনসিংহে সমাবেশ শেষ করে বিএনপি চেয়ারম্যান গাজীপুর রাজবাড়ী মাঠে গাজীপুর জেলা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে রাজধানীর উত্তরায় আজমপুর ঈদগাঁও মাঠে জনসভায় অংশ নেন।

গাড়ি থামিয়ে কিশোরীর সঙ্গে কুশল বিনিময়:

ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এক কিশোরী।

ওই কিশোরী তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন, আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই গাড়িতে এসেই কথা বলতে চেয়েছি। কিশোরীটি আরও বলেন, মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, রাজনীতি ছাড়া থাকতে পারবো না। আমার জন্য দোয়া করবেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানকে উপহার দেন। তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান।


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত