admin
প্রকাশিত: 9:16 AM, January 22, 2026
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল মুকিত-এর পক্ষ থেকে দক্ষিণ সুরমায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর রেলগেইট থেকে মিছিলটি শুরু হয়ে ক্বীনব্রীজ মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে এবং বরইকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আমিন সেলিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল মুকিত।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসার মাঠ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রথম নির্বাচনী সভা শুরু করবেন, এটি সিলেটবাসীর জন্য গৌরবের ও ঐতিহাসিক মুহূর্ত।
দক্ষিণ সুরমার জনগণ সবসময় আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছে। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে দক্ষিণ সুরমাবাসী অগ্রণী ভূমিকা পালন করবে। এ ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
তিনি বলেন, তারেক রহমানের আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের নতুন সূচনার বার্তা। ধানের শীর্ষের প্রার্থীদের বিজয়ের সকল স্তরের নেতাকর্মীকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। দীর্ঘ ২১ বছর পর দক্ষিণ সুরমাস্থ শশুড় বাড়িতে আগমনে দক্ষিণ সুরমাবাসী গর্বিত।
বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছার, বিএনপি নেতা সাবেক মেম্বার রফিক মিয়া, তাজুল ইসলাম, মোজাম্মেল আলী, মিছবাহ উদ্দিন মৌলা, প্রবাসী বিএনপি নেতা বশির আহমদ, কামাল উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন, যুবদল নেতা রুবেল আহমদ, আসকর আলী, পংকি মিয়া, দিলোয়ার হোসেন মামুন, রাব্বি আহমদ, শাহরিয়ার শাহরিন সহ শতাধিক নেতাকর্মী।
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির