admin

প্রকাশিত: 4:28 PM, March 10, 2026

দড়িয়াপাড়ায় আজ সিসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

দড়িয়াপাড়ায় আজ সিসিকের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

সিলেট মহানগরীকে মশামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার নগরের ২ নম্বর ওয়ার্ডের দড়িয়াপাড়ায় শুরু হচ্ছে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি। আজ সকাল ১১টায় দড়িয়াপাড়া (শহীদ শামসুদ্দিন হাসপাতাল সংলগ্ন নার্সারির পাশে) এই কর্মসূচির উদ্বোধন করবেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন।

সিসিক সূত্রে জানা গেছে, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর আব্দুল কাইয়ুম চৌধুরী একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি নগরের নয়াসড়ক এলাকা থেকে মশক নিধনের এই বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়। প্রথম দিনের উদ্বোধনের পর থেকে পর্যায়ক্রমে সিলেট নগরের প্রতিটি ওয়ার্ডে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেবল ওষুধ ছিটানোই নয়, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ড্রেন পরিষ্কারের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করাই এই অভিযানের লক্ষ্য। বিশেষ করে বর্ষা মৌসুমের আগে এডিসসহ অন্যান্য মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাখতে এই কার্যক্রম অত্যন্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং ডাবের খোসা বা টবে পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত