admin

প্রকাশিত: 3:18 PM, September 27, 2026

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

স্টাফ রিপোর্টার:

সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও। ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা সিলেটে এসে পৌঁছেছে। এ নির্দেশনার কারণে আগামী ৫ই নভেম্বর সিলেট চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের এ নির্দেশনায় ব্যবসায়ীদের একাংশ হতাশ হয়ে পড়েছেন। সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা চেম্বার নির্বাচনের প্রস্তুতি নিয়ে মনোনয়নপত্র জমাও দিয়েছিলেন। তবে অন্য অংশে সন্তুষ্টি দেখা দিয়েছে। সিলেট ব্যবসায়ী ফোরামের নেতারা আগে থেকেই নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে ঘোষণা দিয়েছিলেন।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকে সিলেট চেম্বার নিয়ে নানা ঘটনা ঘটছে। সিলেট চেম্বারের বর্তমান প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা প্রায় বছরখানেক সময় ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের তফশিল ঘোষণা করেছিলেন। আগামী ৫ই নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। একইসঙ্গে আজ রোববার পর্যন্ত ছিল চেম্বারের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন। তবে কয়েকদিন আগে সিলেট ব্যবসায়ী ফোরামের নেতারা নির্বাচনের ভোটার তালিকা নিয়ে আপত্তি তোলেন। এ নিয়ে তারা দ্বারস্থ হন সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের কাছে। গত সপ্তাহে সিটি প্রশাসক চেম্বারের প্রতিদ্বন্দ্বিতায় থাকা উভয় প্যানেলের নেতাদের নিয়ে বৈঠক করেন।

তবে সিদ্ধান্ত চূড়ান্ত না করে বৈঠক সমাপ্ত করেন। এই অবস্থায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আশরাফুল সিদ্দিক স্বাক্ষরিত এক পত্রে সিলেট চেম্বারের বর্তমান নির্বাচনের তফশিল বাতিল ঘোষণা করেন। অন্য পত্রে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনের প্রতিনিধিকে সরিয়ে ব্যবসায়ীদের তরফ থেকে একজন নতুন প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা ইতিমধ্যে সিলেটের জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেট চেম্বারের বর্তমান প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

গতকাল বিকালে তিনি জানান, নির্বাচনের তফশিল বাতিল, নতুন প্রশাসক নিয়োগ সংক্রান্ত নির্দেশনা তাদের কাছে এসে পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশমতো আজ রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানান।

ব্যবসায়ীরা জানান, সিলেট ব্যবসায়ী ফোরামের নেতাদের দাবি ছিল সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন পিছিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্য থেকে নিরপেক্ষ কাউকে প্রশাসক নিয়োগ দেয়া। তাদের দাবি মতো, বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন পিছিয়ে নতুন প্রশাসক নিয়োগ করেছে। নতুন প্রশাসক এজাজ আহমদ চৌধুরী জানান, তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো কাগজ হাতে পাননি। আগামীকাল পত্র হাতে নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। তিনি বলেন, গ্রহণযোগ্য ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচনের আয়োজন করা হচ্ছে তার কাজ। দায়িত্ব নিয়ে তিনি সে প্রক্রিয়া শুরু করবেন বলে জানান। সিলেট ব্যবসায়ী ফোরামের শীর্ষ নেতা এহতেশামুল হক জানিয়েছেন, আমাদের দাবি যা ছিল তা পূরণ করা হয়েছে।

জেলা প্রশাসনের প্রতিনিধিরা চেম্বারে বেশি সময় দিতে পারেননি। নতুন প্রশাসক সময় দিয়ে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনের আয়োজন করবেন বলে প্রত্যাশা করেন তিনি। এদিকে, চেম্বারের নির্বাচন বাতিল ও নতুন প্রশাসক বসানোর প্রক্রিয়া নিয়ে খুশি নন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতারা। পরিষদের শীর্ষ নেতা ফালাহ উদ্দিন আলী আহমদ জানিয়েছেন, গণতান্ত্রিক সরকারের সময় চেম্বার নির্বাচনেও গণতান্ত্রিক ধারা বজায় রাখা উচিত ছিল। ভোটাধিকার বার বার বন্ধ করে দেয়া ভালো চোখে দেখছেন না সিলেটের ব্যবসায়ীরা। গণতন্ত্রে স্বচ্ছতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, সিভিলিয়ান ব্যক্তি দিয়ে নির্বাচনের আয়োজন পক্ষপাতদুষ্ট হতে পারে। এ প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন হওয়া দুষ্কর বলে মনে করেন তিনি।


সর্বশেষ সংবাদ

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত