admin

প্রকাশিত: 2:46 PM, September 27, 2026

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু

স্টাফ রিপোর্টার:

জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সিলেট সদর উপজেলার প্রতিটি উন্নয়নমূলক কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে উল্লেখ করে তিনি জানান, আগামী নভেম্বর মাস থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর রক্ষনাবেক্ষণ ও সংস্কারকাজ পুরোদমে শুরু হতে যাচ্ছে।

গতকাল নগরীর জিন্দাবাজারস্থ বাফেড প্যারাডাইস হোটেল মিলনায়তনে সিলেট সদর উপজেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “সিলেট বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বরাদ্দকৃত ৫ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প থেকে সিলেট সদর উপজেলার সড়ক ও যোগাযোগ অবকাঠামো খাতে একটি বড় অংশ ব্যয় করা হচ্ছে।” তিনি জানান, এর আওতায় মর্দনপুর-খাসালগাঁও, পাঠানটুলা-এয়ারপোর্ট, শাহজালাল বিশ্ববিদ্যালয় হতে টিলারগাঁও রোড, মহালটুল-নয়াবাজার ও সাদিপুর-পীরস্থান সড়কসহ মোট ১০টি প্রধান যোগাযোগ পথের প্রয়োজনীয় উন্নয়ন কাজ অতি দ্রুত এগিয়ে নেওয়া হবে।

নদীভাঙন প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, এলাকাভিত্তিক নদীভাঙন প্রতিরোধ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট ঠিকাদাররা মাঠপর্যায়ে পরিদর্শনে গিয়েছেন। প্রকল্পটির মাধ্যমে সুরমা নদীর চানপুর এলাকায় ১ হাজার ৫০০ মিটার ও ফতেপুর এলাকায় ৬০০ মিটার এবং চেঙ্গান নদীর খাসালগাঁও এলাকায় ৬৫০ মিটার নদীভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এসব উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হলে এলাকার সার্বিক চিত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেন, জেলা বিএনপি সহ-সভাপতি শহীদ আহম্মেদ চেয়ারম্যান, আজির উদ্দিন চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা।

সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি উপদেষ্টা ওয়ারিছ আলী, ৬ নং টুকের বাজার ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, সদর উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক ফারুক হোসেন ও পর্তুগাল বিএনপির সিনিয়র সদস্য সাইদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সিলেট কয়লা ও জেলা পাথর আমদানীকারক গ্রুপের সাথে করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের যৌথ সভা

সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জে ৭৬০০ ইয়াবা পৃথক অভিযানে গ্রেপ্তার ২

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট অঞ্চলের বাতিঘর : ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

সিলেট মহানগর মোটরযান চালক দলের পরিচিতি সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

সিলেট চেম্বারের নির্বাচন বাতিল নতুন প্রশাসক

স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

সিলেট সদর উপজেলা বিএনপির সাথে মতবিনিময়কালে খন্দকার মুক্তাদির

নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

সাত্ত্বিকতা বজায় রেখে দূর্গাপূজা উদযাপন করতে হবে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত