admin

প্রকাশিত: 5:13 AM, December 2, 2025

দোয়ারাবাজারে ৮ গ্রামের ভরসা বাঁশের সাঁকো

দোয়ারাবাজারে ৮ গ্রামের ভরসা বাঁশের সাঁকো

সুনামগঞ্জ প্রতিনিধি:

আধুনিক অবকাঠামো উন্নয়নের যুগেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামসহ আট গ্রামের মানুষের একমাত্র যোগাযোগব্যবস্থা এখনো একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো।

দৌলতপুর গ্রামের সুজনের বাড়ির নিকটে নির্মিত এ সাঁকো ভর করেই প্রতিদিন আদিবাসী গারো সম্প্রদায়ের ৩৮ পরিবারসহ দৌলতপুর, মাঠগাঁও, চাঁনপুর, ধর্পগ্রাম, আকিলপুর ও আনোয়ারপুর গ্রামের বাসিন্দারা চলাচল করছেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্ষা মৌসুমে সাঁকোটি দুর্বল হয়ে পড়ায় যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। স্কুল ছাত্রছাত্রী, নারী, প্রবীণ ও কৃষকদের জন্য তখন পরিস্থিতি হয়ে দাঁড়ায় দুঃসাধ্য।

দৌলতপুর গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন হাসান বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই নদী পার হতে হয়। বছরের পর বছর ধরে একই কষ্ট করে যাচ্ছি। একটি স্থায়ী ব্রিজ হলে আমাদের জীবনযাত্রা পাল্টে যেত।’ মাঠগাঁও গ্রামের মনসুর আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কতোবার যে প্রতিশ্রুতি শুনেছি তার হিসাব নেই। কিন্তু কাজের অগ্রগতি শূন্য। কৃষিপণ্য বাজারে নিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়।’

দৌলতপুর গারো পাড়ার শিশির মোড়ল জানান, ‘গারো সম্প্রদায়ের ৩৮টি পরিবার বহু বছর ধরে একই দুর্ভোগে ভুগছে। উন্নয়ন চারদিকে হলেও আমাদের এলাকায় যেন তা এসে থেমে যায়।’

স্থানীয়রা বলেন, প্রতিবছর নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে সাঁকোটি মেরামত করতে হয়। তবে এটি স্থায়ী সমাধান নয়। একটি পাকা সেতু নির্মাণ হলে আট গ্রামের মানুষের যাতায়াত, কৃষি, জরুরি চিকিৎসা, শিক্ষা এবং সামগ্রিক উন্নয়ন অনেকটাই এগিয়ে যেত।

বাসিন্দাদের দাবি, দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা প্রয়োজন।

জানতে চাইলে লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, দৌলতপুর গ্রামের ছিদ্দিক মিয়ার বাড়ির নিকট স্থায়ী ব্রিজ প্রয়োজন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো