admin
প্রকাশিত: 9:41 AM, September 15, 2026
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ‘মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টায় ধর্ম প্রতিমন্ত্রীর ঢাকাস্থ সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শিক্ষকদের নানা সমস্যা ও দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।
সৌজন্য সাক্ষাৎকালে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বরকত উল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মারুফ আহমদ, ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগরের সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জী, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান, মাস্টার এনায়েত হোসেন, মাওঃ আব্দুর রউফ আকন্দ, মাওঃ মোস্তাফিজুর রহমান, মাওঃ আবু বকর সিদ্দিক সহ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় ও বিভিন্ন বিভাগীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে দেশের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর কাছে ৩টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো দেশের শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থায়ীকরণ এবং কর্মরত শিক্ষকদের স্কেল/গ্রেডভুক্ত করা। উক্ত প্রকল্পের আওতায় থাকা ইমাম, মুয়াজ্জিন ও খাদিমগণ যেন সরকারের দেওয়া নির্ধারিত সম্মানী ভাতা থেকে কোনোভাবেই বঞ্চিত না হন, তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর উপস্থিতি ও সদয় পৃষ্ঠপোষকতায় দ্রুত একটি ‘জাতীয় শিক্ষক সমাবেশ’-এর আয়োজন করা।
ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলো ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার