admin

প্রকাশিত: 5:16 PM, February 14, 2026

প্রবাসীরা এদেশের অর্থনীতির সংগ্রামের বীর পুরুষ: আব্দুর রহমান রিপন

প্রবাসীরা এদেশের অর্থনীতির সংগ্রামের বীর পুরুষ: আব্দুর রহমান রিপন

স্টাফ রিপোর্টার:

দৈনিক সিলেটের সংবাদের সম্পাদক মণ্ডলীর সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। প্রবাসীরা তাদের হাড়ভাঙা খাটুনির রেমিট্যান্স পাঠিয়ে দেশের চাকা সচল রাখছেন। তারা আসলে এদেশের অর্থনীতির সংগ্রামের বীর পুরুষ। গতকাল শুক্রবার পত্রিকা কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী কে আর জসিম, কাজী মাসুদ হাসান মনি ও সালেক আহমদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পত্রিকার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী। তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ শুধু পরিবারের স্বচ্ছলতা আনে না, বরং জাতীয় রিজার্ভকে শক্তিশালী করে। রাষ্ট্রীয়ভাবে তাদের মূল্যায়ন আরও বাড়ানো প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম ও রেজাউল করিম রুজন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুলাইমান আহমদ, রেজওয়ান আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, ফারহান আহমদ চৌধুরী, কৃতিশ তালুকদার, রাধে মল্লিক তপন, শাহীন আলম, মনিরুজ্জামান রণি প্রমুখ।

সভায় বক্তারা প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দেশের উন্নয়নে তাদের বিনিয়োগে উৎসাহিত করার ওপর জোর দেন। শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা জানানো হয়।

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বইমেলা ও শিশুলেখকের টক শো অনুষ্ঠিত

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বইমেলা ও শিশুলেখকের টক শো অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী

দিনভর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন

দিনভর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন

সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,

সিলেটে ট্রিপল মার্ডার নতুন করে তদন্ত শুরু পিবিআইয়ের

সিলেটে ট্রিপল মার্ডার নতুন করে তদন্ত শুরু পিবিআইয়ের

স্টাফ রিপোর্টার: সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিলেট নগর পুলিশ। রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় শুধুমাত্র বাবুলেই বন্দি ছিল কার্যক্রম। বাবুল একেক সময়