admin

প্রকাশিত: 8:46 AM, September 23, 2026

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

স্টাফ রিপোর্টার:

সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের পরিচালন বাজেটের আওতায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনুর রুবাইয়াৎ বলেন, শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি ও পরিবেশবান্ধব কৃষি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে। এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের পাশাপাশি দেশে টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি ব্যক্ত করেন।

কর্মশালায় ইউএনও শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে পুষ্টিবাগান বা ‘শিখন প্লট’ স্থাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, এসব শিখন প্লটের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও পুষ্টিকর সবজি উৎপাদনে আগ্রহী হয়ে ওঠার পাশাপাশি কৃষির ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে। বিশেষ করে একটি মেধাবী ও সুস্থ প্রজন্ম গঠনে পরিমিত ও পুষ্টিকর খাদ্য গ্রহণের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভ করতে পারবে।

প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট সদর উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ শওকত জামিল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিজিৎ কুমার পাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর প্রতিনিধিবৃন্দ।

কর্মশালায় উত্তম কৃষি চর্চা অনুসরণের মাধ্যমে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও লাভজনক ফসল উৎপাদনের বিভিন্ন আধুনিক কলাকৌশল সম্পর্কে শিক্ষকমণ্ডলীকে অবহিত করা হয়। একই সঙ্গে কৃষি উৎপাদনে নিরাপদ উপকরণের ব্যবহার, পরিবেশসম্মত চাষাবাদ, ফসলের গুণগত মান নিশ্চিতকরণ এবং উৎপাদন-পরবর্তী ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সিলেট সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘শিখন প্লট’ স্থাপনের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে এবং উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন এই কার্যক্রম বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে বলে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,

সিলেটে ট্রিপল মার্ডার নতুন করে তদন্ত শুরু পিবিআইয়ের

সিলেটে ট্রিপল মার্ডার নতুন করে তদন্ত শুরু পিবিআইয়ের

স্টাফ রিপোর্টার: সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিলেট নগর পুলিশ। রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় শুধুমাত্র বাবুলেই বন্দি ছিল কার্যক্রম। বাবুল একেক সময়

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার

বাস-অটোরিকশা সংঘর্ষ শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

বাস-অটোরিকশা সংঘর্ষ শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বাড়াতে কাজ করছে শাবিপ্রবি: উপাচার্য

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বাড়াতে কাজ করছে শাবিপ্রবি: উপাচার্য

শাবি প্রতিনিধি: আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও গবেষণার সুযোগ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের