admin
প্রকাশিত: 4:34 PM, March 9, 2026
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় সরকারি সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। আগামীকাল মঙ্গলবার উপজেলার কুলঞ্জ ইউনিয়নে সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রী আজ ৯ মার্চ রাতে ঢাকা থেকে আকাশপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন। রাতে সিলেট সার্কিট হাউজে রাত্রিযাপনের পর ১০ মার্চ সকালে তিনি সড়কপথে দিরাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।
মঙ্গলবার সকাল ১১টায় দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের গাক্ষারিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ জুনিয়র স্কুল প্রাঙ্গণে এক সুধী সমাবেশ ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
দিরাইয়ের কর্মসূচি শেষে মন্ত্রী পুনরায় সিলেট শহরে ফিরবেন। সেখানে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন। সফর শেষে ওইদিন রাতেই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ মন্ত্রীর এই সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্ এন্ড ইম্পোর্টারস্ কো-অর্ডিনেশন টিমের সাথে সিলেট কয়লা আমদানিকারক
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ৭ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার উপজেলার মানিকপুর
কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এ অঞ্চলের বাতিঘর। এই সাহিত্য সংসদ
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল সিলেট মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর টিলাগড় এলাকায় আয়োজিত এই
স্টাফ রিপোর্টার: সিলেট চেম্বার অব কমার্সের আসন্ন নির্বাচন বাতিল করা হয়েছে। একইসঙ্গে চেম্বারে বসানো হচ্ছে ব্যবসায়ী প্রতিনিধিদের তরফ থেকে প্রশাসকও।
নভেম্বর থেকে সদরে ১০ প্রধান সড়কের সংস্কারকাজ শুরু স্টাফ রিপোর্টার: জনগণের প্রত্যাশা পূরণ এবং যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নই এখন সরকারের
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে
‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত