admin
প্রকাশিত: 7:24 PM, August 7, 2026
সমন্বয় ছাড়াই কর্মসূচি আয়োজনের অভিযোগ, প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায়
স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুকের ফ্রান্স সফরকে কেন্দ্র করে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ফ্রান্স যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসী বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক সমন্বয়, নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দলীয় একাধিক সূত্র জানায়, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজন গ্রহণের আগে সংগঠনের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমন্বয় করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানাজানি হলে নেতাকর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
ফ্রান্স বিএনপির একাধিক সিনিয়র নেতা দাবি করেন, সাম্প্রতিক এ ঘটনা দীর্ঘদিনের সাংগঠনিক মতবিরোধেরই বহিঃপ্রকাশ।
তাঁদের অভিযোগ, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের তাঁর অনুসারীদের মাধ্যমে দলীয় এই আয়োজন পরিচালনার চেষ্টা করছেন। এতে দলের দায়িত্বশীল অনেক নেতা নিজেদের উপেক্ষিত মনে করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা বলেন, “ফ্রান্স বিএনপি বা যুবদল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়। দীর্ঘ ১৭ বছর ধরে অসংখ্য নেতাকর্মী ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করেছেন।
অথচ গুরুত্বপূর্ণ প্রোগ্রামে তাঁদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত না করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া সংগঠনের জন্য ইতিবাচক নয়।” তাঁদের ভাষ্য, ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের পরিবর্তে দলীয় শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় এবং সাংগঠনিক সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হলে প্রবাসে বিএনপির ঐক্য আরও সুদৃঢ় হবে।
সংশ্লিষ্ট নেতাদের দাবি, এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগে গত ২৫ জুন ২০২৬ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের ফ্রান্স সফর উপলক্ষে বিমানবন্দর অভ্যর্থনা ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রবাসী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে অভিযোগের বিষয়ে ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।
সমন্বয় ছাড়াই কর্মসূচি আয়োজনের অভিযোগ, প্রবাসী বিএনপিতে সাংগঠনিক দ্বন্দ্ব ফের আলোচনায় স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য
স্টাফ রিপোর্টার: ফ্রান্স যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে লায়েক আহমেদ তালুকদারের পদায়নকে কেন্দ্র করে প্রবাসী রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ডাকাতদের ব্যবহৃত পিকআপ থামাতে গিয়ে সশস্ত্র ডাকাত দলের হামলায় মুর্শেদ আলম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই)
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় জনমনে
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে জামায়াত-শিবিরের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
দিরাই প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩ টায় দিরাই পৌর
ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বীরদল আনোয়ারুল উলূম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও টানা ৫৫ বছর
শাল্লা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী ও ঐতিহাসিক ৫ আগস্ট দিবস উপলক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে আয়োজিত বিশাল জনসভায় অগণিত নেতাকর্মী নিয়ে