admin

প্রকাশিত: 8:37 AM, September 23, 2026

বাস-অটোরিকশা সংঘর্ষ শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

বাস-অটোরিকশা সংঘর্ষ শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন-শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩) এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক (২২)। নিহত অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল থেকে মিরপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহনের একটি বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহত তিনজনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ রাইয়ান বিন শহীদ বলেন, রাত সোয়া ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে যায়।

সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। আরেকজনের পরিচয় হাসপাতালে এসে জানা যায়। বাকি একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সাতগাঁও হাইওয়ে থানার এসআই মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।

বাসযাত্রী ও মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বলেন, তারা চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে সিলেট গিয়েছিলেন। সফর শেষে ময়মনসিংহের উদ্দেশে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। যাত্রার সময় চালককে ধীরগতিতে গাড়ি চালানোর কথা বলা হয়েছিল। তাঁর ভাষ্য, সিএনজিচালিত অটোরিকশাটি হঠাৎ সামনে চলে আসায় বাসটি জোরে ব্রেক করেও সংঘর্ষ এড়াতে পারেনি। বাসের যাত্রীদের তেমন কেউ আহত না হলেও আতঙ্কে দুই ছাত্রী অজ্ঞান হয়ে যান। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত হাইওয়ে থানায় যায়। সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীই হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,

সিলেটে ট্রিপল মার্ডার নতুন করে তদন্ত শুরু পিবিআইয়ের

সিলেটে ট্রিপল মার্ডার নতুন করে তদন্ত শুরু পিবিআইয়ের

স্টাফ রিপোর্টার: সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিলেট নগর পুলিশ। রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় শুধুমাত্র বাবুলেই বন্দি ছিল কার্যক্রম। বাবুল একেক সময়

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে কিশোরী ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার

বাস-অটোরিকশা সংঘর্ষ শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

বাস-অটোরিকশা সংঘর্ষ শ্রীমঙ্গলে সড়কে ঝরল তিন প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বাড়াতে কাজ করছে শাবিপ্রবি: উপাচার্য

আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বাড়াতে কাজ করছে শাবিপ্রবি: উপাচার্য

শাবি প্রতিনিধি: আন্তর্জাতিক একাডেমিক সংযোগ ও গবেষণার সুযোগ বাড়াতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কাজ করছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের