admin
প্রকাশিত: 5:29 PM, October 9, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভার্ড চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং কম্প্রেহেনসিভ ক্যাটারেক্ট সার্ভিসেস প্রজেক্ট, অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. ইকবাল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল নাসিম সোহান, উপজেলা প.প. কর্মকর্তা কামাল উদ্দিন, সুনামগঞ্জ ভার্ড হাসপাতালের ব্যবস্থাপক মো. নুর হোসেন, অরবিস প্রজেক্টের প্রজেক্ট অফিসার গোলাম রায়হান এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, উপজেলা স্বাস্থ্য পরিদর্শিকা মল্লিকা দাশ, নার্সিং সুপারভাইজার সুজন দেবনাথ, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বিনামূল্যে গণচক্ষু পরীক্ষা সেবা প্রদান করা হবে। চোখে ছানি রয়েছে এমন রোগীদের সব ধরনের অপারেশন বিনামূল্যে করা হবে। পাশাপাশি বিনামূল্যে চশমা দেওয়াসহ অপারেশন ও চিকিৎসাসেবা গ্রহণকারীদের ৩০ দিন পর্যন্ত ফলোআপে রাখা হবে।
আয়োজকরা আরও জানান, উপজেলার ছানিযুক্ত সব রোগীদের এ সেবার আওতায় আনা। আমাদের ধারণা, শান্তিগঞ্জ উপজেলায় ছানিযুক্ত রোগীর সংখ্যা আনুমানিক ১ হাজার থেকে দেড় হাজার জন। উপজেলার ৮টি ইউনিয়নে নির্ধারিত চক্ষুসেবা ক্যাম্পে ছানিযুক্ত সব রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র স্কুলে ১১৩ শিক্ষার্থীর নিয়ে সচেতনতামূলক আয়োজন স্টাফ রিপোর্টার: “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশÑসবার আগে বাংলাদেশ”
উৎসাহ-উদ্দীপনা ও নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আইএফআইসি ব্যাংক পিএলসি-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী (সুবর্ণজয়ন্তী) উদযাপিত হয়েছে। সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্যাংকটির সিলেট
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের
বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত। তাঁর
বিশ্বনাথ প্রতিনিধি: ‘আমার শহর আমার দায়িত্ব, পরিচ্ছন্ন ও সবুজ বিশ্বনাথ’ গড়ার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন বিশ্বনাথ
মো. আল আমীন, জগন্নাথপুর: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আরএ দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জগন্নাথপুরের
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সুনামগঞ্জের শান্তিগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক