admin

প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২৬

সজিবের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ: বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

সজিবের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

সজিবের বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ: বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

সিলেটের বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অন্তর্বর্তীকালীন এডহক কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) রাতে সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আগামী ১১ জুলাই ব্যবসায়ী সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন এডহক কমিটির উপদেষ্টা পদমর্যাদার সদস্য ও আল মদিনা জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী খলিলুর রহমান খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় সভায় এডহক কমিটি, নির্বাচন কমিশন ও সংবিধান সংস্কার কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ এডহক কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আজিজ খান সজিবের ওপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ বলেন, বাজারে ঝামেলা হয়েছে শুনে সজিব সেখানে আসেন এবং পরিস্থিতি মীমাংসা করার চেষ্টা করেন। কিন্তু একটি কুচক্রী মহল ঘটনাকে ভিন্নভাবে প্রভাবিত করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা মামলায় আসামি করেছে। নেতৃবৃন্দ অবিলম্বে আজিজ খান সজিবের ওপর থেকে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির উপদেষ্টা পদমর্যাদার সদস্য বাবু ননী গোপাল দত্ত, বাবু বলাই দত্ত,মাসুদ চৌধুরী, এডহক কমিটির সদস্য ও ব্যবসায়ী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আজিম উদ্দিন, ব্যবসায়ী সমিতির এডহক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, এডহক কমিটির সদস্য ও সংবিধান সংস্কার কমিটির অন্যতম সদস্য মিনহাজ পাঠান, ব্যবসায়ী সমিতির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার আব্দুর রাজ্জাক রাজন, এডহক কমিটির সদস্য ও সহকারী নির্বাচন কমিশনার রুবেল বকস, এডহক কমিটির সদস্য ও অর্থ উপ কমিটির সদস্য শিহাব খান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার (২৫

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি