admin
প্রকাশিত: 5:13 AM, September 19, 2026
সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ
সিলেটের সংবাদ ডেস্ক:
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
গতকাল শুক্রবার ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে এ অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চেয়েছে বাংলাদেশ।
ভুটানের প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় মন্ত্রীদ্বয় একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সংক্ষিপ্ত আলাপকালে বাংলাদেশের মন্ত্রীদ্বয় ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান।
মন্ত্রীদ্বয় ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি জোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন।
তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। ১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেরিং তোবগে জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।
শামছুল আলম শাওন: সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত
একটি দেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তারুণ্যের মেধা, শ্রম, সাহস ও সৃজনশীলতাই একটি দেশকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে।
আজ শনিবার শ্রীমতী রাধারাণীর আবির্ভাব তিথি রাধাষ্টমী। এ উপলক্ষে ইসকন সিলেট মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয় কর্মী
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী বিনামূল্যে হার্ট চেক-আপ ও
সিএনজি ভাড়া নিয়ে বিরোধের জেরে বলাই খুন, মা-মেয়ে গ্রেপ্তার কাতার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে সিএনজি চালক আবুল কালাম বলাইকে (৪০) কুপিয়ে
অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে সিলেট নগরের জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মাহমুদের জন্মদিন।