admin

প্রকাশিত: 3:03 PM, July 31, 2026

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান
  • হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি

হবিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে দীর্ঘদিনের এক জটিল প্রতিবন্ধকতার অবসান ঘটেছে। ঢাকা-সিলেট মহাসড়কের কল্যাণপুর এলাকায় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জমির মালিকানা এবং অধিগ্রহণসংক্রান্ত বিরোধ আলোচনা এবং সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছের সরাসরি উদ্যোগে সকল পক্ষের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সমাঝোতা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা-সিলেট ৬ লেন নির্মাণ প্রকল্পের আওতায় কল্যাণপুর এলাকায় একটি মন্দির, দুটি মসজিদ, একটি কবরস্থান, একটি শ্মশান ও একটি মাদ্রাসার জায়গা অধিগ্রহণ করে সড়ক বিভাগ। তবে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে নকশা পরিবর্তনের দাবি জানিয়ে জায়গা ছাড়তে অনীহা প্রকাশ করা হলে সংশ্লিষ্ট অংশে কাজ দীর্ঘদিন ধরে পুরোপুরি বন্ধ ছিল। বিগত আওয়ামী লীগ সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ একাধিকবার উদ্যোগ নিলেও বিষয়টি অমিমাংসিতই থেকে যায়।

পরবর্তীতে জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জি কে গউছ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে তিনি সরাসরি অচল হয়ে থাকা এলাকা পরিদর্শনে যান।

পরিদর্শন শেষে তিনি স্থানীয় ইসকন, রামকৃষ্ণ মিশন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, পূজা উদযাপন পরিষদ, মসজিদ ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ এবং মহাসড়ক নির্মাণ প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক যৌথ মতবিনিময় সভায় মিলিত হন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ জি কে গউছ বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি স্পষ্টভাবে আশ্বস্ত করেন যে, মহাসড়ক নির্মাণে যেসব ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, সেগুলোকে যথাযথভাবে পুনর্বাসন করা হবে এবং আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের শতভাগ ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে।

হুইপ জি কে গউছের এই কার্যকর পদক্ষেপ ও সুনির্দিষ্ট আশ্বাসের পর সভায় উপস্থিত সকল ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মহাসড়ক নির্মাণকাজে পূর্ণ সহযোগিতা দেওয়ার সম্মতি প্রকাশ করেন। এর মাধ্যমে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটে এবং ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পথ সুগম হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল রায়, মহাসড়ক নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) সৈয়দ গিয়াস উদ্দিন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদমায়ানন্দজী, ইসকনের অধ্যক্ষ উদয় গৌর ব্রহ্মচারী, মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি মোতাহের হোসেন, অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, অ্যাডভোকেট স্বরাজ বিশ্বাস, অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত, শংকর পাল, সুখলাল সূত্রধর, অ্যাডভোকেট মিঠু গোপসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে নারীসহ এক যুবক আটক প্রেমের সম্পর্কের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

জকিগঞ্জে নারীসহ এক যুবক আটক প্রেমের সম্পর্কের আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মৃত সালেহ আহমদের মেয়ে মাহমুদা সুলতানা পলীকে ঘিরে প্রেমের সম্পর্কের আড়ালে

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাছবাড়ি এলাকার আজিজুর রহমান

শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন গাছবাড়ি এলাকার আজিজুর রহমান

ইকবাল বাহার, কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজিজুর রহমান (৩৯) নামে এক

বড়চতুল ইউনিয়নের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়চতুল ইউনিয়নের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলমের রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইকবাল বাহার কানাইঘাট প্রতিনিধি : সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মরহুম জাহাঙ্গীর আলমের রুহের

সাগরপথে ইতালি-গ্রিসে বাংলাদেশিরাই শীর্ষে মানবপাচারের ভয়াবহ চিত্র, সাইবার স্ক্যামেও বাড়ছে বাংলাদেশিদের শিকার হওয়ার ঘটনা

সাগরপথে ইতালি-গ্রিসে বাংলাদেশিরাই শীর্ষে মানবপাচারের ভয়াবহ চিত্র, সাইবার স্ক্যামেও বাড়ছে বাংলাদেশিদের শিকার হওয়ার ঘটনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ইতালিমুখী অবৈধ

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

সুনামগঞ্জ প্রতিনিধি: মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও