admin
প্রকাশিত: 3:22 PM, April 10, 2026
স্টাফ রিপোর্টার:
মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। একই সঙ্গে অভিবাসন ব্যয় কমানো, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার। গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দুদেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর শ্রমবাজার ইস্যুতে এটিই প্রথম উচ্চপর্যায়ের বিদেশ সফর। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন।
সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও উপদেষ্টা মাহদী আমিন। সভার শুরুতেই আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের দীর্ঘদিনের সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
বৈঠক শেষে ইস্যু করা এক যৌথ বিবৃতিতে জানানো হয়, মালয়েশিয়া এখন থেকে প্রযুক্তি-চালিত ও এআই-ভিত্তিক (AI-based) নিয়োগ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নির্দেশিকা অনুযায়ী ‘নিয়োগকর্তাই অর্থ প্রদান করবেন’ নীতি বাস্তবায়ন করা। এর ফলে বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার পথ প্রশস্ত হবে। বাংলাদেশ পক্ষ এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
মালয়েশিয়ার খাতভিত্তিক চাহিদার ওপর ভিত্তি করে দ্রুত কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মধ্যস্থতাকারী বা দালাল চক্র নির্মূল করে অভিবাসন খরচ কমানোর জন্য কাঠামোগত সংস্কার করা হবে। যারা আগের প্রক্রিয়ায় আটকে পড়েছেন, তাদের নিয়োগ দ্রুত সহজতর করার ব্যবস্থা নেওয়া হবে। শুধু শ্রমবাজার নয়, শিক্ষক বিনিময়, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে। মানবপাচার সংক্রান্ত মামলা এবং নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম বন্ধে উভয় দেশ আইনের শাসন ও স্বচ্ছতা বজায় রাখতে অঙ্গীকার করেছে।
এর আগে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতো শ্রী রমনন রামকৃষ্ণনের নেতৃত্বে দেশটির প্রতিনিধিদলের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিরা। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মধ্য দিয়ে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাল, যা দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন