admin
প্রকাশিত: 8:59 AM, July 2, 2026
সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের সভাপতি মুফতি আলী হায়দারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর মদীনা মার্কেটস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোসাইটির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে ও সোসাইটির সেক্রেটারি এডভোকেট দিলোয়ার হোসেন শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
মাহফিলে বিদেশের একটি হাসপাতালে চিকিৎসাধিন সোসাইটির সভাপতি মুফতী আলী হায়দারের রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সোসাইটির সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট ইয়াসিন খান, সুনামগঞ্জের তরুণ সমাজসেবক আব্দুস সাত্তার মামুন, আলেমে দ্বীন মাওলানা আবু সালেহ নোমান, সোসাইটির সহ-সেক্রেটারি উবায়দুল হক শাহীন, রেজাউল ইসলাম, সোসাইটির দায়িত্বশীল মুহাম্মদ আক্কাস আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা শাহ মাহমুদুল হক, এমদাদুল হক সাঈদ, ইঞ্জিনিয়ার জাফর আলী, সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল, শাহ মো. জিতু মুন্না ও সাইদুল ইসলাম। এছাড়াও সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সোসাইটির সভাপতি মুফতি আলী হায়দার বেশ কিছুদিন থেকে অসুস্থ। বর্তমানে তিনি দেশের বাইরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। দোয়া মাহফিলে বক্তারা সোসাইটি সভাপতির জন্য দোয়া কামনা করে বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন: মু’মিনের অবস্থা ভারী অদ্ভুত। তাঁর সমস্ত কাজই তাঁর জন্য কল্যাণকর। মু’মিন ব্যতিত অন্য কারো জন্য এ কল্যাণ লাভের ব্যাবস্থা নেই। তাঁরা আনন্দ (সুখ শান্তি) লাভ করলে শুকরিয়া জ্ঞাপন করে, তা তাঁর জন্য কল্যাণকর হয়, আর দুঃখকষ্টে আক্রান্ত হলে ধৈর্যধারণ করে, এও তাঁর জন্য কল্যাণকর হয়।
বুখারী ও মুসলিম শরীফের বর্ণিত দোয়া : ‘কষ্ট দূর করে দাও হে মানুষের প্রতিপালক! এবং আরোগ্য দান কর, তুমিই আরোগ্যদাতা, তোমার আরোগ্য দান ছাড়া কোন আরোগ্য নেই। এমন আরোগ্য দান কর যাতে কোন পীড়া অবশিষ্ট না থাকে’।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার