admin
প্রকাশিত: 3:19 PM, November 26, 2026
স্টাফ রিপোর্টার
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে, বাংলাদেশ আজ রাশিয়ার বাজারে নিজেদের পণ্যের জন্য আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে এবং রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইকোনমিক জোন) বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।
হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের কথা উলে¬খ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
তিনি বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে, দুই দেশ শীঘ্রই তাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি বা নথিপত্রগুলো চূড়ান্ত করবে।
উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা যার মধ্যে স্কলারশিপ ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত সেসব ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।
হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী।
বিয়ানীবাজারে এমপি এমরান চৌধুরীর ব্যস্ত দিন পারন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নে দিনব্যাপী
স্টাফ রিপোর্টার সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে
স্টাফ রিপোর্টার বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি- কোথাও
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী। গতকাল বুধবার
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বুধবার ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরনের মাধ্যমে
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল