admin
প্রকাশিত: 2:20 PM, November 26, 2026
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বুধবার ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরনের মাধ্যমে মণিপুরি নৃত্য করেন মণিপুরী নারীরা।
রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত হয়েছিল কমলগঞ্জের মণিপুরী অঞ্চল। রাত যত গভীর হচ্ছিল, মানুষের ভিড় ততো বাড়ছিল। এক পর্যায়ে ভীড় সামলাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়।
রাসোৎসব উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর থেকে গোধূলীলগ্ন পর্যন্ত রাখালনৃত্য অনুষ্ঠিত হয়। রাসলীলা উন্মুক্তমঞ্চ মাঠে কলাগাছের বেষ্টনীর বৃত্তাকারে এ নৃত্য অনুষ্ঠিত হয়। রাস উৎসব উপলক্ষে মাধবপুরে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। রাত ৯ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রধান পৃষ্টপোষক ছিলেন প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকি, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
আয়োজকেরা জানান, কার্তিকের পূর্ণিমা তিথিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরিদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলার আয়োজন করা হয়। কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম মহারাসলীলা উৎসবের আয়োজন করা হয়। মণিপুরিদের রাসলীলার অনেক ধরন। নিত্যরাস, কুঞ্জরাস, বসন্তরাস, মহারাস, বেনিরাস বা দিবারাস ইত্যাদি। শারদীয় পূর্ণিমা তিথিতে হয় বলে মহারাসকে মণিপুরিরা পূর্ণিমারাসও বলে থাকেন।
মাধবপুর মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সিংহ বলেন, ‘এবারের রাসোৎসব অনেক বড় পরিসরেই আয়োজন করা হয়েছে। উৎসবে সার্বিক নিরাপত্তার জন্য প্রশাসনের কঠোর নজরদারি ছিল। প্রায় একমাস আগ থেকেই চলছিল উৎসবের প্রস্তুতি। এছাড়াও উপজেলা আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় ৪১ তম রাস পূর্ণিমা উৎসব উদযাপন করে।
স্টাফ রিপোর্টার সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে
স্টাফ রিপোর্টার বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি- কোথাও
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী। গতকাল বুধবার
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বুধবার ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরনের মাধ্যমে
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ