admin
প্রকাশিত: 3:10 PM, November 26, 2026
স্টাফ রিপোর্টার
সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪
সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই ও টেকনাফ পৌরসভার এক কাউন্সিলরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের জল্লারপাড় গ্র্যান্ড প্যালেস হোটেলে এ অভিযান চালানো হয়। রাত ১২টার দিকে পুলিশের একটি দল হোটেলটি ঘিরে ফেলে। এরপর সেখানে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই করা হয়। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান ও যাচাই-বাছাই শেষে গতকাল বুধবার (২৫ নভেম্বর) ভোর ৫টার দিকে চারজনকে আটক করে পুলিশ।
আটকরা হলেন– কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আব্দুস শুক্কুর ও আমিনুর রহমান আমিন এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়।
অভিযান শেষে আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে ও তার দুই ভাইকে একসঙ্গে আটকের ঘটনায় নগরীতে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের টেকনাফের রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধি পর্যায়ের ব্যক্তিদের সিলেটের একটি অভিজাত হোটেল থেকে আটকের বিষয়টি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তারা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন, কবে থেকে গ্র্যান্ড প্যালেস হোটেলে উঠেছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
আটকের বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে
স্টাফ রিপোর্টার বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি- কোথাও
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী। গতকাল বুধবার
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বুধবার ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরনের মাধ্যমে
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ