admin
প্রকাশিত: 2:07 PM, November 26, 2026
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক সহ-সভাপতি সালিশ ব্যক্তিত্ব হাজী ফারুক আহমদ গত বুধবার রাত ১টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাদ আছর নগরীর মাছিমপুরস্থ সি এন্ড বি জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট ব্যবসায়ী সমিতি এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবিবৃতিতে এই শোক প্রকাশ করেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম, সিলেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন এবং যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সভাপতি হাজী মকবুল হোসেনসহ উভয় সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, মরহুম হাজী ফারুক আহমদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও ধর্মপ্রাণ ব্যক্তিত্ব। জীবদ্দশায় তিনি মাছিমপুর সিএমবি (সি এন্ড বি) জামে মসজিদের মুতাওয়াল্লি, হযরত নাসির উদ্দিন শাহচট জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন অভিভাবক ও নিঃস্বার্থ সমাজকর্মীকে হারাল। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার সিলেটে হোটেল ঘিরে রাতভর অভিযান, বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪ সিলেট নগরের একটি পাঁচ তারকা হোটেলে
স্টাফ রিপোর্টার বিকেলে হঠাৎ নিখোঁজ মা ও তার ১১ মাসের শিশুকন্যা। পরিবারের সদস্যদের উদ্বেগ, স্বজনদের ছুটোছুটি, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি- কোথাও
সিলেটের জৈন্তাপুর উপজেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন জৈন্তেশ্বরী বাড়িসহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন বর্তমান সরকারের দুই মন্ত্রী। গতকাল বুধবার
মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বুধবার ঊষালগ্নে সমাপ্ত হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতভর শ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরনের মাধ্যমে
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ