admin
প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৬
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মার্কেটের তৃতীয় তলায় ব্যবসায়ী, কর্মচারী ও সর্বস্তরের মুসল্লিদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় মার্কেট মসজিদের ইমাম মাওলানা হাফিজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন অতিথি ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হফিজ আব্দুল হালিম কামালপুরী।
অনুষ্ঠিত ইফতার মাহফিলে সমিতির সভাপতি আব্দুল আজিজ লয়লু ও সাধারণ সম্পাদক লিটন আহমদের তত্তাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মাহবুবুল আলম মিলন, তৈয়েবুর রহমান নানু, মাসুদ হোসেন খান, মাওলানা আব্দুল আলিম, সিনিয়র সহ সভাপিত সেতাব উদ্দিন খান পারভেজ, সাবেক সভাপতি জিডি রুমু, সহ-সভাপতি আবুল লেইছ, সায়েম আহমদ, সহ সাধারণ সম্পাদক সাজু মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ তমাল পাল, সদস্য সোহেল আহমদ, মামুন আহমদ, জুবের আহমদ, শাওন আহমদ, তাওহিদ, রেদওয়ান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক মো. হাবিবুর রহমান।
পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাসে এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করে। ইফতার মাহফিল শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকল ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে
স্টাফ রিপোর্টার: স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল