admin
প্রকাশিত: 10:21 AM, February 16, 2026
স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কিছুদিন বাকি। তবে, তার আগেই সিলেটে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। গতকাল রবিবার সকালে সিলেট নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহের ব্যবধানে কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। প্রতি হালি লেবুর দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে এখন ১০০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। রমজানে ইফতারে চাহিদা বাড়ার আশঙ্কায় আগাম দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা।
শসার দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন খুচরা বাজারে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। গাজরসহ সালাদজাতীয় অন্যান্য সবজির দামও বেড়েছে। তবে, ফুলকপি, বাঁধাকপি, মুলা ও শিমের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
নগরীর আম্বরখানা বাজারে কথা হয় ক্রেতা আবদুল কাইয়ুমের সঙ্গে। তিনি বলেন, রমজান এলেই বাজারে যেন অদৃশ্য চাপ পড়ে। এখনো রমজান মাস শুরু হয়নি, তার আগেই লেবু-শসার দাম বেড়ে গেছে। মধ্যবিত্তের জন্য এটা বাড়তি চাপ।
একই বাজারের সবজি বিক্রেতা মো. জালাল জানান, রমজানে লেবু ও সালাদজাতীয় পণ্যের চাহিদা বাড়ে। পাইকারি বাজারেই দাম বেশি, তাই খুচরায়ও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
সবজির পাশাপাশি মসলা ও নিত্যপণ্যেও ঊর্ধ্বগতি দেখা গেছে। পেঁয়াজ কেজিতে ৫ থেকে ৭ টাকা বেড়ে এখন ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দাম বেড়ে দাঁড়িয়েছে কেজি প্রতি ১৭০ টাকা।
ভোজ্যতেলের বাজারেও অস্থিরতা রয়েছে। বাজারে সয়াবিন তেলের সরবরাহ কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আগে প্রতি লিটার ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হলেও এখন তা ২০০-২০৫ টাকায় বিক্রি হচ্ছে।
খাদ্যপণ্য বিক্রেতা রফিকুল ইসলাম বলেছেন, কোম্পানি থেকে সরবরাহ কম আসছে। চাহিদা বাড়ার আগেই বাজারে চাপ তৈরি হয়েছে। যদি নজরদারি না বাড়ে, সামনে দাম আরো বাড়তে পারে।
|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে
আব্দুর রহমান রিপনের অভিনন্দন স্টাফ রিপোর্টার: সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কোনো পদে একাধিক
ওসমানীনগর প্রতিনিধি: গত ১৫ দিনে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। জানা গেছে, চালকের
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা