admin
প্রকাশিত: 6:25 AM, September 6, 2026
স্টাফ রিপোর্টার
৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের তাগিতে প্রবাসে যান বাবা। কিন্তু কে জানতো স্বামীর পাঠানো ৬ লক্ষ টাকা আর স্বর্ণ নিয়ে দুটি সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে ভারতে পালানোর চেষ্টা করেন স্ত্রী ? প্রেমিক যুগলকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ঘটনাটি ঘটেছে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সীমান্তের চাতলা বর্ডারের ইমিগ্রেশন কার্যালয়ে। আটককৃতরা হলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর ৮৪ স্বর্ণশিখার মৃত মো: লিলু মিয়ার মেয়ে ফৈরদৌস আক্তার নাজু (২৭) ও তার প্রেমিক গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে বুরহান উদ্দিন উজ্জল (৩২)।
আটক ফৈরদৌস আক্তার নাজুকে ইমিগ্রেশন পুলিশ জি¹াসাবাদ করলে সে তার প্রবাসী স্বামীর মোবাইল নাম্বার প্রদান করে। পরে ইমিগ্রেশন পুলিশ ফৈরদৌস আক্তার নাজুর স্বামী হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি স্বজনদের বিষয়টি জানান। পরে উভয় পক্ষের অভিবাবকের জিম্মায় তাদেরকে মুক্তি দেয়া হয় এবং ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেন। এ ঘটনায় প্রবাসী হাবিবুর রহমানের বড় ভাই কদমতলীর মৃত আসমান মিয়ার ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ সুরমা মডেল থানায় ফৈরদৌস আক্তার নাজু ও তার পরকিয়া প্রেমিক বুরহান উদ্দিন উজ্জলের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রদান করেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন গত ৩ সেপ্টেম্বর সকাল অনুমান ১০ টায় ফৈরদৌস আক্তার নাজু ও বুরহান উদ্দিন উজ্জল এর পূর্ব পরিকল্পনামত সন্তানদেরকে ঘর থেকে বের করে দিয়ে ঘর নির্মাণ করার জমানো নগদ ৬ লক্ষ টাকা ও স্বর্ণ ২ ভরি যার মূল্য ৪ লক্ষ টাকাসহ উভয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সিলেট রেল স্টেশন হতে কুলাউরা চাতলা বর্ডারে গিয়া পৌছায়।
বাংলাদেশ সীমান্তে চাতলা বর্ডারের ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা সন্দেহজনকভাবে তাদেরকে আটক করে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার এসআই কামরুজ্জামান থানায় প্রদান করা অভিযোগের ব্যাপারে জানান তিনি অভিযোগের প্রেক্ষিতে বাদী বিবাদীর উভয়ের বাড়িতে ৫ সেপ্টেম্বর তদন্ত করে এসেছেন, উভয় পক্ষকে আগামীকাল থানায় উপস্থিত থাকার জন্য বলে এসেছেন, অভিযোগটির প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য এ ঘটনার পূর্বে ও ফৈরদৌস আক্তার নাজু স্বামীর অজান্তে পরকিয়ায় লিপ্ত ছিলো বলে পরিবার থেকে অভিযোগ উঠেছে।
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার
মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া
স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন
সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,
স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।