admin
প্রকাশিত: 12:44 PM, August 8, 2026
সিলেটের অন্যতম সুনামধন্য সামাজিক সংগঠন ‘নিঃস্বার্থ পরিবার’-এর কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু হয়েছে। দীর্ঘ ৮ বছরের দীর্ঘ ধারাবাহিক মানবিক কার্যক্রমের পর গতকাল শুক্রবার এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “নিঃস্বার্থ পরিবারের প্রতিটি সদস্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস ও নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। ‘চাঁন্দের হাট: দুই টাকায় ঈদের শপিং’, ‘দুই টাকায় শীতের শপিং’ এবং ‘দুই টাকায় দুপুরের খাবার’-এর মতো ব্যতিক্রমী মানবিক উদ্যোগগুলো সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের এই কাজের ধারাবাহিকতা নতুন প্রজন্মকে সমাজসেবায় অনুপ্রাণিত করবে।” তিনি সংগঠনটির আগামীর পথচলার সর্বাঙ্গীন সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
সংগঠনের সভাপতি মুক্তাদির কামালী দূর্জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শ্রাবনী টিনা, পাবেল আহমেদ, লিসা চৌধুরী, আবু বকর, জুয়েল আহমেদ, হালিমা আক্তার, ফাল্গুনী প্রমা, ইমন আহমেদ, হাসান আহমেদ, আকাশ আহমেদ, সুমন আহমেদ, সুমাইয়া, ফয়েজ, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, কার্যালয় চালুর মাধ্যমে নিঃস্বার্থ পরিবারের মানবিক ও সামাজিক সেবা মূলক কার্যক্রম আরও গতিশীল এবং সুদূরপ্রসারী হবে।-বিজ্ঞপ্তি
|সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইঞ্জিনচালিত নৌযানের প্রবেশ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রবেশ চ্যানেলগুলোতে লাল নিশান টানিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে হাউসবোট
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলের প্রার্থীর বিরুদ্ধে
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক ও মানবিক সংগঠন “কোম্পানীগঞ্জ মানব কল্যাণ সংস্থা”র নবগঠিত কমিটির অভিষেক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট নগরের আখালিয়ায় মাউন্ট এডোরা হসপিটালে এক চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে
আব্দুর রহমান রিপনের অভিনন্দন স্টাফ রিপোর্টার: সিলেট জেলা সমবায় ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে কোনো পদে একাধিক
ওসমানীনগর প্রতিনিধি: গত ১৫ দিনে ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। আহত হয়েছেন প্রায় ৫০ জন। জানা গেছে, চালকের
২৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন, উপস্থিত থাকছেন ৫ মন্ত্রী,৯৯৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিশাল মহাপরিকল্পনা স্টাফ রিপোর্টার: অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা