admin

প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৫

সিলেটের টেংরাটিলা ও দোয়ারাবাজার শত্রুমুক্ত

সিলেটের টেংরাটিলা ও দোয়ারাবাজার শত্রুমুক্ত

ফাহাদ হোসাইন:

শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ ২৩ বছরের লড়াই সংগ্রামের পর ১৯৭১ সালের ডিসেম্বর মাসে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। ডিসেম্বর বিজয় উদ্যাপনের মাস। ডিসেম্বর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মাস। ডিসেম্বর মুক্তিযুদ্ধের চেতনায় সাম্য ও সম্প্রীতির বৈষম্যমুক্ত উন্নত দেশ গড়ার শপথ নেয়ার মাস।

১ ডিসেম্বর মুক্তিবাহিনী সিলেটের শমসেরনগরে আক্রমণ চালিয়ে টেংরাটিলা ও দোয়ারাবাজার শত্রুমুক্ত করে। মুক্তিবাহিনীর অপারেশন চলতে থাকায় পাকিস্তানি সেনারা সিলেটের গারা, আলীরগাঁও এবং পিরিজপুর থেকে ব্যারাক গুটিয়ে নেয়। প্রতি বছরের মতো এবারো বিজয়ের মাস সিলেটসহ দেশব্যাপী নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্যাপিত হবে। বিজয়ের মাসে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।

১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর ৯ মাসের সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের মধ্যদিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বপ্ন-সাধ পূরণ হয় ১৬ই ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এদিনে।

ডিসেম্বর যেমন বিজয়ের মাস তেমিন বেদনাবিধুর এক শোকগাঁথার মাসও। এ মাসেই দেশের মেধাবী, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস ঘটনা ঘটে। সমগ্র জাতিকে মেধাহীন করতে ১৪ই ডিসেম্বর দেশের অসংখ্য বুদ্ধিজীবীকে হত্যা করা হয়। ১৬ই ডিসেম্বর ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আর এই আত্মসমর্পণের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এদেশের মানুষ পায় স্বপ্নের স্বাধীন ভূখণ্ড। লাল সবুজের একটি পতাকা।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন মহানগর ছাত্রদল স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন মহানগর ছাত্রদল স্বাগত মিছিল

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২ মে একদিনের সরকারি সফরে

প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী

প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে।

‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘কেএসআরএম’ এর উদ্যোগে সিলেটের নির্মাণশিল্পের ইঞ্জিনিয়ারদের নিয়ে ‘ইঞ্জিনিয়ার্স মিট’ অনুষ্ঠিত হযেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর সিলেটের সোমা ইন্টারন্যাশনাল আয়োজিত হজ্জ কর্মশালা

সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী এ কর্মশালা নগরীর নাইওরপুলের

সংবাদ সম্মেলন ইস্টার্ন সিলেটের প্লট ২১ বছরেও পাননি ক্রেতারা

সংবাদ সম্মেলন ইস্টার্ন সিলেটের প্লট ২১ বছরেও পাননি ক্রেতারা

স্টাফ রিপোর্টার: ইষ্টার্ন সিলেট প্রাইভেট লিমিটেড এর গাজী বুরহান উদ্দিন মডেল টাউন আবাসিক প্রকল্পে ২১ বছরেও প্লট বুঝে পাচ্ছেন না