admin

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৬

সিলেটে আইবিআইটি এলামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটে আইবিআইটি এলামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল সম্পন্ন

সিলেটের অন্যতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি (আইবিআইটি)’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘আইবিআইটি এলামনাই অ্যাসোসিয়েশন’-এর জমকালো আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত বুধবার নগরীর একটি অভিজাত মিলনায়তনে বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিআইটির প্রাক্তন সিনিয়র শিক্ষক সোলেমান আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বর্তমান প্রিন্সিপাল মিরাজ আহমদ এবং অ্যাকাউন্ট অফিসার ইকবাল আহমদ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ ও অনুভূতি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে সোলেমান আহসান বলেন, “এলামনাই অ্যাসোসিয়েশন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা সময়ের দাবি।” বিশেষ অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মিরাজ আহমদ নবগঠিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরও ব্যাপক উপস্থিতির প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আইবিআইটি ও এলামনাই অ্যাসোসিয়েশনের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন সোলেমান আহসান। ইফতার পরবর্তী অধিবেশনে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন সোলেমান আহসান ও মিরাজ আহমদ। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রণয় কান্তি দেব পমিত, যুগ্ম আহ্বায়ক কিবরিয়া চৌধুরী, সদস্য সচিব আব্দুস সামাদ জুহাদ এবং কোষাধ্যক্ষ বাপ্পা দাস।

কমিটির সদস্যরা হলেন বদরুল আলম মারজান, পারভেজ আহমদ রেজা, রেজওয়ান ইসলাম সাকিল, মো. আল আমিন, মোশরাত ইসলাম চৌধুরী, রাশেদুল আলম রাধি এবং আব্দুল্লাহ আল রেজওয়ান তালুকদার।

সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত