admin

প্রকাশিত: 8:43 AM, July 4, 2026

সিলেটে জমকালো আয়োজনে এনটিভির বর্ষপূর্তি

সিলেটে জমকালো আয়োজনে এনটিভির বর্ষপূর্তি

সিলেটে জমকালো আয়োজনে উদযাপিত হয়েছে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির বর্ষপূর্তি। গতকাল শুক্রবার সকালে শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। পরে এনটিভির সমৃদ্ধি কামনায় দোয়া পরিচালনা করেন তিনি। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এনটিভি সময়ের দাবি পূরণ করেই সামনে এগিয়ে গেছে। এই ধারাবাহিকতা ধরে রেখে আগামী দিনেও দেশ গঠনে ভূমিকা রাখবে এই গণমাধ্যমটি। সিলেট-৫ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, এনটিভি দেশের গণমাধ্যমের জন্য পথিকৃত। এনটিভি তার স্বকীয়তা ধরে রেখে মানুষের বিশ্বাস অর্জন করেছে। আগামী দিনেও এনটিভি তার বিশ্বস্ততা ও বস্তুনিষ্ঠতা ধরে রাখবে, এমন প্রত্যাশা করেন তিনি।

এসময় এনটিভি সিলেট অফিসে শুভেচ্ছা বিনিময় করেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, পরিবেশবাদী সংগঠন ধরা, সিলেটের সভাপতি শাহ মোস্তফা জামান বাহার, এসনিকের সভাপতি জুরেজ গোলজার সহ সাংস্কৃতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

২৩ পেরিয়ে ২৪ এ পদার্পণে এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য গণমাধ্যম হিসেবে এনটিভি তার দীর্ঘ পথযাত্রায় কোটি মানুষের কাছে বিনোদন ও সংবাদ পৌছে দিয়েছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনেও জোরালো ভূমিকা রেখেছে এনটিভি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাবেক সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী, আশরাফুল কবির, সাবেক সাধরণ সম্পাদক গোলজার আহমেদ, পরিবেশকর্মী কাশমির রেজা, সংস্কৃতিকর্মী সিরাজ উদ্দিন শিরুল, বিমান তালুকদার, চন্দন ঘোষ, জাহাঙ্গির আহমদ, মুরাদ আহমেদ, বাংলাটিভির এস আলম আলমগীর, এখন টেলিভিশনের অনিল পাল, সন্দিপন শুভ, ডিবিসি নিউজের তাওহীদুর রহমান শাহ, মো. শাকিব, সময় টেলিভিশনের জয়ন্ত কুমার পাল, এনটিভি ইউরোপের সিলেট প্রতিনিধি আফজালুর রহমান চৌধুরী, ক্যামেরাপারসন এনামুল হক, এনটিভি সিলেট অফিসের সিনিয়র ক্যামেরাপারসন আনিস রহমান ও স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। এছাড়া এনটিভি সিলেট অফিসে ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে এনটিভিকে নিয়ে গান পরিবেশন করেন শিক্ষক ও শিল্পী ভবচন্দ্র দাস।-বিজ্ঞপ্তি


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের সকল সিটি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’ সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য: অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেছেন, সন্তানের মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা অপরিহার্য। একজন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

জগন্নাথপুর-শিবগঞ্জ -বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন

মো. আল আমীন, জগন্নাথপুর: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর-শিবগঞ্জ-বেগমপুর রাস্তা সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী হেলাল চৌধুরীকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা হেলাল চৌধুরী যুক্তরাজ্য থেকে জন্মভূমি সিলেটে আগমন উপলক্ষে এক বিশাল সংবর্ধনা

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

২৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেট ও এর সন্নিহিত এলাকাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

শান্তিগঞ্জে আকস্মিক বন্যা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও অ্যামেচার রেডিওর যৌথ দুর্যোগ মহড়া

সুনামগঞ্জ প্রতিনিধি: সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থা সচল

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, সিলেট