admin
প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড। সিসিকের আওতাধীন মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে দ্রুত ও সফলভাবে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রমে এই ওয়ার্ডটি প্রথম স্থান অর্জন করার গৌরব লাভ করেছে।
প্রতিযোগিতায় সিসিকের ০৬নং ওয়ার্ড দ্বিতীয় স্থান এবং ১৮নং ওয়ার্ড তৃতীয় স্থান অর্জন করেছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৩টায় সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী ওয়ার্ডগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সিসিকের প্রশাসক এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল একলিম আবেদীন যৌথভাবে বিজয়ী ওয়ার্ডের সচিব ও সুপারভাইজারদের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঈদের বর্জ্য দ্রুত অপসারণ করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। সিসিকের ৪২টি ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মী, সচিব ও সুপারভাইজারদের অক্লান্ত পরিশ্রমে আমরা নগরবাসীকে দ্রুত সময়ে একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পেরেছি। এই প্রতিযোগিতামূলক স্বীকৃতি আগামীতে কাজের গতি আরও বাড়িয়ে দেবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের সচিববৃন্দ, সুপারভাইজারবৃন্দ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বশীল উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে তদারকি করায় সংশ্লিষ্ট মনিটরিং কর্তৃপক্ষসহ মাঠপর্যায়ের সকল পরিচ্ছন্নতাকর্মীকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
কোরবানির বর্জ্য অপসারণে প্রথম স্থান অর্জনের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ১৯নং ওয়ার্ডের সচিব মো: মখলিছ মিয়া রনি এই গৌরবময় অর্জন ও পুরস্কারটি ১৯নং ওয়ার্ডের সম্মানিত সর্বস্তরের জনগণকে উৎসর্গ করেছেন। তিনি জানান, ওয়ার্ডবাসীর সচেতনতা এবং পরিচ্ছন্নতাকর্মীদের নিরলস পরিশ্রমের কারণেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক
মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে
স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো
দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।