admin
প্রকাশিত: 4:12 PM, March 16, 2026
স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪১ লাখ ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সারাদেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীর জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়ার অংশ হিসেবে এই অনুদান প্রদান করা হয়। গতকাল রবিবার বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুদানের চেক গ্রহণকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখ গভীরভাবে উপলব্ধি করেন। পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উদযাপনে এই সহায়তা তাঁর সেই মানবিকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।” তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং প্রতিনিয়ত প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ সচিব মো. শহীদুল হাসান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, শহরগুলোকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা যে নিরলস পরিশ্রম করেন, তার স্বীকৃতি ও সম্মান জানাতেই এই আর্থিক সহায়তা। এই উপহার কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। সরকার ভবিষ্যতে নগর সেবায় নিয়োজিত সকল কর্মীর কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখবে।
উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখায় স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পররাষ্ট্রনীতি, নিরাপত্তা ও উন্নয়ন কৌশল তুলে ধরলেন জ্যঁ-মার্ক সেরে-শার্লেট মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর কোর্স সদস্যদের
মুক্তাদির আল সেলিম, জৈন্তাপুর: সিলেটের জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- ছাত্রদলের আয়োজিত এই নবীনবরণ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান
যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ঘিরে তেররতনে নেতাকর্মীদের উচ্ছ্বাস স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাজী দেলোয়ার হোসেন
আবু ইউসুফ নাঈম, জামালগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জে টাস্কফোর্সের অভিযানে লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে ৯০ হাজার
সিলেটের সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার যুক্ত হলো আরও একদিন। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি
মৌলভীবাজার প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশের পর মৌলভীবাজারের সিভিল সার্জন