admin

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য বৃক্ষ র‌্যালি

বিশ্ব পরিবেশ দিবসে সিলেটে ছাত্রশিবিরের বর্ণাঢ্য বৃক্ষ র‌্যালি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য “বৃক্ষ র‌্যালি” ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর রিকাবীবাজার পয়েন্ট থেকে র‌্যালিটি শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির সিলেট মহানগরের অফিস সম্পাদক নাঈম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।

তিনি বলেন, বিশ্বের পরিবেশ নানা কারণে হুমকির মুখে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে এ বিষয়ে সতর্ক করে আসছেন। পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ছাত্রশিবিরের পক্ষ থেকে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকের এই র‌্যালি কেবল একটি আনুষ্ঠানিক কর্মসূচি নয়; বরং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ বার্তা। পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, গাছ কাটা ও বনভূমি ধ্বংসের মতো কর্মকাণ্ড বন্ধ না হলে পরিবেশ বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে।

সাজু বলেন, সিলেটকে একটি সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সর্বত্র বৃক্ষরোপণ নিশ্চিত করতে হবে। নতুন আবাসিক এলাকায় পর্যাপ্ত বৃক্ষরোপণের ব্যবস্থা বাধ্যতামূলক করা প্রয়োজন। পাশাপাশি সরকারি উদ্যোগে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণেরও আহ্বান জানিয়ে তিনি বলেন, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে আসেন।

কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে রাতারগুল ও সাদাপাথরের মতো পর্যটনকেন্দ্রগুলো তাদের স্বাভাবিক সৌন্দর্য হারাচ্ছে। এসব প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং এ ক্ষেত্রে ছাত্রশিবিরের সহযোগিতার আশ্বাস দেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি মাসুদ রানা তুহিন। কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে নগরীর বিভিন্ন ক্যাম্পাসে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত