admin
প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে ছাত্র-জনতার জুলাই আন্দোলনসংক্রান্ত তিনটি (ট্রিপল) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের নেতা ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেপুল। আদালতের গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। এমনকি সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দেওয়া কোরবানির পশুর বর্জ্য অপসারণের পলি ব্যাগ এলাকায় বিতরণ করতেও দেখা গেছে তাকে। আইনগত জটিলতায় থাকা সত্ত্বেও তার এমন প্রকাশ্য ও ‘দাপ্তরিক’ কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রশাসনের এমন ভূমিকাকে ‘রহস্যজনক’ বলে অভিহিত করেছেন স্থানীয় সচেতন মহল।
স্থানীয় বাসিন্দারা জানান, সাবেক কাউন্সিলর সেপুলের বিরুদ্ধে জুলাই আন্দোলনসংক্রান্ত তিনটি মামলা রয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছে। কিন্তু তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। সচেতন মহলের মতে, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এভাবে জনসম্মুখে ঘুরে বেড়ালেও আইন প্রয়োগকারী সংস্থার দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকা আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে। আইনের শাসন ও জনআস্থা নিশ্চিত করতে হলে সব নাগরিকের ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করা জরুরি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা গেছে। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলছেন, সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট হলে পুলিশ অত্যন্ত তৎপর থাকে। কিন্তু সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতার মতো প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যায় না। তারা অবিলম্বে অভিযুক্ত সাবেক কাউন্সিলরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
অন্যদিকে, আদালতের ওয়ারেন্ট থাকার পরও বিলুপ্ত সিটি কর্পোরেশনের সাবেক এই কাউন্সিলর কীভাবে সিসিক-এর বর্জ্য নিরসনের পলি ব্যাগ বিতরণ কর্মসূচিতে সম্পৃক্ত হলেন এবং কার ইশারায় তিনি ‘দাপ্তরিক’ ঢঙে ব্যস্ত সময় পার করছেন, তা নিয়ে সিটি কর্পোরেশনের ভেতরে-বাইরেও গুঞ্জন শুরু হয়েছে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ওয়ারেন্ট বাস্তবায়ন ও আইন প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের এই নীরবতার কারণে সুনির্দিষ্ট কোনো উত্তর মিলছে না। সচেতন মহল মনে করে, বিচারব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করতে এই বিষয়ে প্রশাসনের স্বচ্ছ অবস্থান ও দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত