admin

প্রকাশিত: ৭:৩৮ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণে মাওলানা রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণে মাওলানা রেজাউল করিম জালালী

দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ও জেলার শাখার যৌথ উদ্যোগে বাচাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ মজলিস গত বৃহস্পতিবার লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে মহানগর সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন, মহানগর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস সালামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, প্রশিক্ষনে নেতৃত্ব আনুগত্য ও শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠকি সম্পাদক, সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক মাওলানা মুহসিনুল হাসান, জনশক্তির মান্নোয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহুরুল ইসলাম, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, কালেমায়ে ত্বইবার তাৎপর্য ও দাবি বিষয়ে আলোচনা করেন জামেয়া মাদানিয়া কাজিরবাজারের মুহাদ্দিস কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা শাহ মমশাদ আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও আলোচনা করেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী, মুফতি সৈয়দ নাসির উদ্দিন আহমদ, হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা রিয়াজ আল মামুন, ক্বারী মাওলানা আবুল হোসাইন, মাওলানা আবুল কালাম, মোহাম্মদ সিকন্দর আলী, ডা: নবী হোসেন, হাফিজ তারেক হাসান সাহেদ, মোহাম্মদ শাব্বির আহমদ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষ সংগঠক গড়ে তোলার অন্যতম হাতিয়ার প্রশিক্ষণ। প্রশিক্ষণ যত হবে সুকঠিন শাণিত, দক্ষতা তত হবে পরীক্ষিত উন্নত। প্রশিক্ষণ ব্যতিরেকে দক্ষ সংগঠক গঠন করা সম্ভব নয়। প্রশিক্ষণ কাঙ্খিত সফলতার অন্যতম চাবিকাঠি। ব্যক্তি মানুষের ব্যবহার ও আচরণ সৃষ্টিতে প্রক্ষিণের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রশিক্ষণ নিষ্ঠাবান, পেশাদারিত্ব ও শৃঙ্খলার মান উন্নয়নে সহায়তা করে থাকে।


সর্বশেষ সংবাদ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সিলেটের মৃত ১০ শ্রমিক পরিবারের মাঝে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নগদ অর্থ বিতরণ

সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী স্মারক ‘৩০ মে’ এর মোড়ক উন্মোচিত

বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির,

এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

প্রতিবন্ধী শিক্ষার্থী মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতা, খন্দকার মুক্তাদিরের নির্দেশে নিরসন

স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন

সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে

কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদের সভা জনস্বার্থে সিলেটের ডিসি সরওয়ার আলমের প্রত্যাহারের

আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত