admin
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২৬
কুরবানীর ত্যাগের শিক্ষায় বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: মুহাম্মদ ফখরুল ইসলাম
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের প্রধান উপদেষ্টা ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। জাতির সকল আন্দোলন সংগ্রামে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। কিন্তু যুগ যুগ ধরে তারাই লাঞ্চিত-বঞ্চিত রয়ে গেছে। ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হবেনা। ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। ঈদুল আযহা বিদায় নিলেও ত্যাগের সুমহান শিক্ষা রেখে গেছে। এর আলোকে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করতে হবে।
তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর জাতি আশায় বুক বেঁধেছিল, দেশে কাঙ্খিত পরিবর্তন ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু বিএনপি সরকারের ৩ মাসের কর্মকান্ড দেখে জাতি হতাশ হয়েছে। তারা শ্রমজীবী মানুষের কথা চিন্তা না করে দফায় দফায় জ¦ালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনজীবিকা ক্রমশ দুর্বিসহ হয়ে উঠছে। এ বিষয়ে দেশের শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন দেশের দিকভ্রান্ত শ্রমজীবী মানুষকে অধিকার প্রতিষ্ঠা এবং আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি গতকাল শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট মহানগরীর সহ-সভাপতি এস.এম. মনোয়ার, সহ-সাধারণ সম্পাদক আক্কাস আলী ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া, বায়তুলমাল সম্পাদক আব্দুল জলিল, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান শামীম। অনুষ্ঠানে ফেডারেশনের সিলেট মহানগর, বিভিন্ন থানা ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত