admin
প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২৬
নোমান আহমেদ:
সিলেটের কোম্পানীগঞ্জে পরিবহণ ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর হস্তক্ষেপ ও আশ্বাসের প্রেক্ষিতে এই কর্মসূচি স্থগিত করেছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল শনিবার দুপুর ১টায় শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ আঞ্চলিক শাখা অফিসে শ্রমমন্ত্রীর পাঠানো প্রতিনিধি দলের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে শনিবারের মধ্যে ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রোববার ভোর থেকে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকারের জন্য পরিবহণ ধর্মঘট আহ্বান করেছিল সিলেট জেলা ট্রাক- পিকআপ -কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-৯ বরাবর স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।
স্মারকলিপি থেকে জানা গেছে, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে এ হত্যাচেষ্টা চালানো হয় ।
তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দীর্ঘ ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার দাফন সম্পন্ন হয়েছিল।
শ্রমিক নেতৃবৃন্দের অভিযোগ, নৃশংস হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি। উল্টো অভিযোগ উঠেছে, কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মূল অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন চন্দ্র কর্মকার বলেন, মূল আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা (পুলিশ) ও ডিবি পুলিশ মিলে সর্বোচ্চ চেষ্টা করতেছি।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত