admin
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২৬
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে স্বামীর বাড়িতে গৃহবধূ ঝুমকি রাণী দেবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় উপজেলার পৌর শহরের চৌমুহনীতে ‘বাঘা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
বাঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম পারভেজের সভাপতিত্বে এবং জাহেদ আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল কাদের সেলিম, শাকিল আহমদ, সুরমান আলী, বাবু হরিপদ, ইউপি সদস্য বাহাউদ্দীন, বুলবুল আহমদ, ফুরুক আল মাহমুদ, সাবেল আহমদ, সেনাম উদ্দিন, জাকারিয়া শাহজাহান, জাকারিয়া আহমদ ও কাওছার হামিদ আনা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ঝুমকি রাণী দেবকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে। হত্যাকাণ্ড আড়াল করতে এখন তারা আত্মহত্যার নাটক সাজাচ্ছে। ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন কাঙ্ক্ষিত সহযোগিতা করছে না উল্লেখ করে বক্তারা হুঁশিয়ারি দেন, অনতিবিলম্বে মামলা গ্রহণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে একজন অসহায় বাবাকে যেন ন্যায়বিচার দেওয়া হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বাঘা ইউনিয়নের সর্বস্তরের বিপুলসংখ্যক জনতা অংশ নেন।
সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী জেলার আওতাধীন ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস
বাংলাদেশের স্বাধীনতা, জাতীয়তাবাদ ও গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ ‘৩০ মে’-এর মোড়ক
এমপি ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনতে কাজ করছে সরকার স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল
স্টাফ রিপোর্টার: সিলেটের প্রতিবন্ধী শিক্ষার্থী এইচ.এস.সি পরীক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি’র শ্রুতিলেখক নিয়ে জটিলতার বিষয়ে সিলেট ১ আসনের সংসদ সদস্য, বাণিজ্য
সিলেটের আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সপ্তাহব্যাপী ভর্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির ক্যাম্পাসে
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল সোমবার রাতে
আদেশ বাতিল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই
দোয়ারাবাজার প্রতিনিধি: দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত