admin
প্রকাশিত: ৬:৪১ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
রগু দেবের চোরাচালান সাম্রাজ্য
স্টাফ রিপোর্টার:
সিলেটের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালীঘাট বাজারে দীর্ঘ দিন সাধারণ ‘লেবার’ বা শ্রমিক হিসেবে কাজ করতেন রগু দেব। কিন্তু হঠাৎ করেই যেন তার হাতে আলাদিনের চেরাগ চলে আসে। ‘আঙুল ফুলে কলাগাছ’ হওয়ার মতো রাতারাতি কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বৈধ ব্যবসার আড়ালে রগু দেব মূলত সীমান্তবর্তী চোরাচালান ও ‘বোঙ্গা বাণিজ্যের’ একচ্ছত্র নিয়ন্ত্রক।
কালীঘাট বাজারের ‘রুদ্র ভ্যারাইটিজ স্টোর’ ও ‘রুদ্র ট্রেডার্স’ নামের পাইকারি ও খুচরা ভূষিমালের ব্যবসার আড়ালে চলে তার এই অবৈধ সাম্রাজ্য। সরেজমিনে ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, প্রতিদিন ভোররাতে ভারত থেকে সীমান্ত পার হয়ে আসা চোরাই পণ্যের ডিআই পিকআপ ও মিনি ট্রাক রগু দেবের তত্ত্বাবধানে সরাসরি তার গোডাউনে খালাস করা হয়।
এই চোরাই চালানের সিংহভাগ জুড়ে থাকে ভারত থেকে অবৈধ পথে আসা ফুচকা, চিনি, জিরা, মেহেদিসহ বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী ও খাদ্যসামগ্রী, যার প্রতিটির বস্তায় স্পষ্টাক্ষরে ‘মেড ইন ইন্ডিয়া’ লেখা থাকে। স্থানীয় চোরাকারবারিদের একটি শক্তিশালী সিন্ডিকেট সরাসরি রগু দেবের এই চোরাই মাল সরবরাহের দায়িত্বে নিয়োজিত।
অনুসন্ধানে আরও জানা যায়, রগু দেবের রয়েছে নিজস্ব একটি শক্তিশালী ও সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এই বাহিনীর সহায়তায় এবং পুরো বাজার সিন্ডিকেটের জোরে তিনি ভারতীয় চোরাই পণ্যের বাজার একচেটিয়া নিয়ন্ত্রণ করেন। কালীঘাট বাজারকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে এসব চোরাই মাল পরবর্তীতে সিলেটসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাচার করা হয়।
এই বিশাল চোরাচালান চক্রের কারণে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে, শুল্ক দিয়ে বৈধভাবে পণ্য আমদানি করা সাধারণ ও সৎ ব্যবসায়ীরা বাজারে টিকতে না পেরে মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাজারে সুস্থ ব্যবসায়ী পরিবেশ ফিরিয়ে আনতে এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ ব্যবসায়ীরা।
এ বিষয়ে জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চোরাচালান প্রতিরোধে পুলিশ সবসময়ই কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ সিন্ডিকেট ও চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুতই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক
মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে
স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো
দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।