admin
প্রকাশিত: 6:51 AM, July 4, 2026
স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগমাধ্যম ও সঙ্গীতাঙ্গনে বহুল আলোচিত সিলেটের জনপ্রিয় আঞ্চলিক গান ‘সুন্দরী গো মানিলা’-এর গীতিকার ও মালিকানা-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটেছে। সিলেটের বিশ্বনাথে অনুষ্ঠিত এক স্থানীয় সালিশ বৈঠকে দীর্ঘ আলোচনা ও তথ্য-প্রমাণ পর্যালোচনার পর শিল্পী জুয়েল আহমদের পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার সিঙেঁরকাছ বাজারের সিতারা কমিউনিটি সেন্টারে এই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও গ্রামের মো. ফাহিম আহমদের মধ্যস্থতায় এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবারক আলীর সভাপতিত্বে এ বৈঠক সম্পন্ন হয়।
বৈঠকে গানটির গীতিকার দাবিদার খালেদ মিয়া প্রথমে তার বক্তব্য, দাবি এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করেন। পরে শিল্পী জুয়েল আহমদ নিজের সপক্ষে যুক্তি ও বক্তব্য তুলে ধরেন। এরপর উভয় পক্ষের মধ্যে চলে দীর্ঘ যুক্তিতর্ক। এতে তোফাজ্জুল ভান্ডারী, আবুল কালাম এবং খালেদ মিয়ার ছেলে আরিফুর রহমান লালন উভয় পক্ষকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বক্তব্যের ব্যাখ্যা নেন।
দীর্ঘ শুনানি ও আলোচনা শেষে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ১০ সদস্যের একটি সালিশ বোর্ড গঠন করা হয়। বোর্ডে ছিলেন— দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবারক আলী, বর্তমান চেয়ারম্যান হাফিজ আরব খান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাউল শিল্পী মুক্তার আহমদ বকুল, তোফাজ্জুল ভান্ডারী, আবুল কালাম, গীতিকার এইচ এম আরশ আলী, ইউপি সদস্য কামাল উদ্দিন, ইউপি সদস্য নুর উদ্দিন এবং সাংবাদিক তৌফিকুর রহমান হাবিব।
সালিশ বোর্ড উভয় পক্ষের বক্তব্য, উপস্থাপিত তথ্য-প্রমাণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মতামত সূক্ষ্মভাবে পর্যালোচনা করে। চূড়ান্ত সিদ্ধান্ত মোতাবেক, স্থানীয় পর্যায়ে ‘সুন্দরী গো মানিলা’ গানের প্রকৃত মালিক হিসেবে শিল্পী জুয়েল আহমদের নাম ঘোষণা করা হয়। তবে সিদ্ধান্ত ঘোষণার পর গীতিকার দাবিদার খালেদ মিয়া সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়েই সভাস্থল ত্যাগ করেন।
উল্লেখ্য, জনপ্রিয় এই গানটির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে সঙ্গীতাঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক চলছিল। এর আগে বিরোধ নিরসনে গীতিকার এইচ এম আরশ আলী, তোফাজ্জুল ভান্ডারী এবং সিলেটের চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী পৃথকভাবে সমঝোতার চেষ্টা করেও ব্যর্থ হন। সর্বশেষ অ্যাডভোকেট সিরাজুল ইসলামের উদ্যোগে উভয় পক্ষ সম্মত হলেও সালিশের স্থান নিয়ে মতবিরোধে তা ভেস্তে যায়। অবশেষে মো. ফাহিম আহমদের আন্তরিক উদ্যোগে আয়োজিত এই সালিশ বৈঠকের মাধ্যমে দীর্ঘদিনের এই মালিকানা বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হলো।
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক