admin

প্রকাশিত: 1:47 PM, July 31, 2026

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট অঞ্চল ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডার। দেওয়ান হাসন রাজা, রাধা রমন দত্ত, আরকুম শাহ, শিতালং ফকির, দুরবিন শাহ, শাহ আব্দুল করিমসহ অসংখ্য মরমী কবি, আধ্যাত্মিক সূফী সাধকের জন্মভূমি এই সিলেট অঞ্চলে। তাদের গানে সৃষ্টি ও স্রষ্টার ভেদ তত্ত্বসহ মানুষের হৃদয়ের ভাব ফুটে উঠেছে। তাদের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। রাগ সংগীতকে বিশ^দরবারে সমাদৃত করতে ওস্তাদ আলী উদ্দিন খাঁ সহ যারা কাজ করেছেন তাদের উত্তরসুরী হিসেবে সিলেট ললিতকলা একাডেমির শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রয়াস প্রশংসার দাবী রাখে।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী এসব কথা বলেন।

একাডেমির সভাপতি মোঃ কবির আহমদ এর সভাপতিত্বে ও সামিতা সালসাবিল খান ইকরার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ডীন প্রফেসর নজরুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ললিতকলা একাডেমির অধ্যক্ষ বিপ্রদাশ ভট্টাচার্য্য। বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আলম, সাংস্কৃতিক সংগঠক জ্যোতির্ময় মজুমদার, এডভোকেট এমদাদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নিরঞ্জন দে যাদু, আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

পরে বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় শুকান্তের পরিচালনায় শ্রুতি, আমিনুল ইসলাম চৌধুরী লিটনের পরিচালনায় দ্বৈতস্বর, রানা কুমার সিনহা’র পরিচালনায় আনন্দলোক, বিপ্রদাশ ভট্টাচার্য্যরে পরিচালনা সিলেট ললিতকলা একডেমি। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সংবাদ

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম

সুনামগঞ্জ প্রতিনিধি: মাদক ও চোরাচালান দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে মাঠে সক্রিয় রয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

মহাসড়ক নির্মাণে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি জটিলতার অবসান

হুইপ জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জে সুরাহা, ঢাকা-সিলেট ৬ লেন প্রকল্পের কাজে নতুন গতি হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

গৌরীনগরে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মা’কে রাজকীয় সম্মাননা

নোমান আহমেদ: “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এই অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর এক আলোকবর্তিকা।

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি জেলা শাখার সাক্ষাৎ ও মতবিনিময়

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও

তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

তথ্য অধিকার আইন নিয়ে বেলার প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন

সিলেটে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনে জগন্নাথপুরে প্রস্তুতি সভা

জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে আগামী ৫ই আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেট ললিতকলা একাডেমির সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিলেটের কৃষ্টি, সংস্কৃতির সমৃদ্ধ ভান্ডারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গতকাল