admin

প্রকাশিত: 4:53 AM, December 21, 2025

সিলেটে বিপিএলের ডামাডোল: আজ থেকে টিকিট বিক্রি শুরু

সিলেটে বিপিএলের ডামাডোল: আজ থেকে টিকিট বিক্রি শুরু

মো. আল-আমিন মিয়া: শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ডামাডোল। আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের এই জমজমাট আসর।

এবারের বিপিএল শুরু হচ্ছে সিলেট থেকে, আর সেই লক্ষ্যেই আজ রোববার থেকে শুরু হচ্ছে সিলেট পর্বের টিকিট বিক্রি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, রোববার বিকেল ৪টা থেকে দর্শকরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

বিসিবি এক ঘোষণায় জানিয়েছে, এবার টিকিট বিক্রির প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনা হয়েছে। মাঠ বা ভেন্যুর কোনো বুথে কোনো ফিজিক্যাল টিকিট কাউন্টার থাকবে না। আগ্রহী দর্শকদের বিসিবির নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd থেকে টিকিট কিনতে হবে।

লিগ পর্বের খেলায় একটি টিকিট কিনলে দর্শকরা ওই দিনের দুটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে একেক দিনের ম্যাচ দেখতে হবে দর্শকদের। লিগ পর্বের খেলায় এক টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। সবচেয়ে কম মূল্যের টিকিট ২০০ টাকার, যা ধরা হয়েছে সিলেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির প্রতিটি আসনের জন্য।

এছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ২৫০ টাকা, ক্লাব হাউজের আপার জোন ৫০০ টাকা, ক্লাব হাউজের জিরো ওয়েস্ট জোনের টিকিট মূল্য ৬০০ টাকা ধরা হয়েছে।

এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ওয়েস্ট, আপার ইস্ট, লোয়ার ওয়েস্ট ও লোয়ার ইস্ট জোনের প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা করে।

এবারের বিপিএল সিলেট থেকে শুরু হওয়ায় স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিসিবিও দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে আগেভাগেই টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে। ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টুর্নামেন্টের।

টিকিট জালিয়াতি রোধে এবং দর্শকদের ভোগান্তি কমাতে এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি সূত্রে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

জিয়াকে গুলি করেন মতিউর হত্যার আগে চট্টগ্রামে হেলিকপ্টারে এরশাদ

মো.জুনেদ আহমদ,ফ্রান্স সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান

ছাতকে বিতর্কিত আ’লীগ নেতা স্বপনকে গণধোলাই

ছাতকে বিতর্কিত আ’লীগ নেতা স্বপনকে গণধোলাই

পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ

তদন্তের দাবিতে সারীঘাটবাসীর সংবাদ সম্মেলন কথিত মাদ্রাসা-এতিমখানার নামে অনুদান সংগ্রহের অভিযোগ

তদন্তের দাবিতে সারীঘাটবাসীর সংবাদ সম্মেলন কথিত মাদ্রাসা-এতিমখানার নামে অনুদান সংগ্রহের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

আট বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ

সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

খন্দকার মুক্তাদিরের আজ দিনব্যাপী সিলেট সফর

শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

সিলেটে এক দিনে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৬৪

স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ই নভেম্বর

সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম