admin
প্রকাশিত: 6:42 AM, September 6, 2026
স্টাফ রিপোর্টার:
রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) রেজাউল হাসান কয়েস লোদী।
গতকাল শনিবার সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে ইংলিশ ভার্সন তাহফিজুল কোর’আন প্রতিষ্ঠান ‘রুহামা ইউনাইটেড স্কুল’ আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সীরাতে রাসূল (সাঃ) নিয়ে রুহামা ইউনাইটেড স্কুলের এমন বর্ণাঢ্য আয়োজনের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, শিশুদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে রূপদানের ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত সময়োপযোগী। তিনি ভবিষ্যতেও এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্কুলের চেয়ারম্যান প্রফেসর ড. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে রাসুল (সাঃ) এর সীরাতের ওপর গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দা’য়ী এবং কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।
একাডেমিক ইনচার্জ হাফিজ মুনাজ্জির আহমাদ আল মাদানীর প্রাণবন্ত সঞ্চালনা এবং প্রিন্সিপাল মাওলানা মামুনুর রশীদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভা শেষে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়।
উল্লেখ্য, রুহামা ইউনাইটেড স্কুলের মাসব্যাপী সীরাত আয়োজনের অংশ হিসেবে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নাতে রাসূল’ প্রতিযোগিতা এবং স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী অর্ধশতাধিক প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার
মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া
স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন
সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,
স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের
চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।