admin

প্রকাশিত: 6:43 AM, September 6, 2026

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া ওরফে জহির আলম (৩১)-এর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ১৮ আগস্ট রাত পৌনে তিনটার দিকে একদল ডাকাত আব্দুল মন্নানের বাড়ির গেট ও দরজা ভেঙে ভেতরে ঢোকে। তারা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ও মারধর করে জিম্মি করে রাখে। ডাকাতেরা প্রায় ৫ ভরি স্বর্ণ, ৩টি মুঠোফোন, ১টি ল্যাপটপ এবং নগদ ১ লাখ টাকাসহ আনুমানিক ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় আব্দুল মন্নান আহত হলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আব্দুল মন্নান বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলার পর গত ২১ আগস্ট নেত্রকোনার মোহনগঞ্জ থেকে জকিগঞ্জের খাসেরা মানিকপুর গ্রামের বাসিন্দা মজনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে লুট হওয়া দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার পুলিশ আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ও তদন্ত কর্মকর্তা সেকান্দর আলী জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডাকাতিতে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হবে।

ডাকাতির পর থেকে নিরাপত্তাহীনতায় ভোগা ফ্রান্সপ্রবাসী আব্দুল মন্নানের ছেলে মোহাম্মদ শাহজাহান দ্রুত পদক্ষেপে পুলিশ ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং লুাপিত মালামাল উদ্ধারসহ বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনি গ্রেপ্তার

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি মিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃত

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জে লাশবাহী অ্যাম্বুলেন্স খাদে, আহত ৭

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ে লাশের স্বজনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

দুবাইয়ের সম্পদ নিয়ে দুদকের নজরদারিতে ৭৩ বাংলাদেশি

মো.জুনেদ আহমদ,ফ্রান্স দুবাইয়ে সম্পদ অর্জনকারী ৭৩ বাংলাদেশির বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের সম্পদের মালিকানা, অর্থের উৎস ও

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জে ডাকাতি মামলায় আসামির ৫ দিনের রিমান্ড

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আসামি মজনু মিয়া

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

সীরাতে রাসূল (সাঃ) এর আদর্শে আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে: কয়েস লোদী

স্টাফ রিপোর্টার: রাসূলুল্লাহ (সাঃ) এর আদর্শে উজ্জীবিত হয়ে একদল দেশপ্রেমিক নাগরিক হিসেবে আগামী প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেট উন্নয়ন

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

মতবিনিময় সভায় ইব্রাহীম চৌধুরী খোকন সিলেট প্রেসক্লাবের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে হবে

সিলেটর সংবাদ ডেস্ক: দৈনিক প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের সম্পাদক ও সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা পদকের প্রবর্তক সাংবাদিক ইব্রাহীম চৌধুরী খোকন বলেছেন,

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

সন্তানদের ফেলে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর

স্টাফ রিপোর্টার ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

প্রণবকান্তি দেবের ‘জানা পথে অজানা প্রান্তরে’- গ্রন্থের পাঠ উদযাপন

চিরাচরিত প্রকাশনা অনুষ্ঠানের বিপরীতে এক ভিন্ন আঙ্গিকে প্রণবকান্তি দেব-র ‘জানা পথে অজানা প্রান্তরে’ গ্রন্থের পাঠ ও পাঠ প্রতিক্রিয়া উদযাপিত হলো।