admin
প্রকাশিত: 6:43 AM, September 15, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগে হাম আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ জনে।
গতকাল সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নতুন করে মারা যাওয়া চার শিশুর মধ্যে সিলেটের দুজন, সুনামগঞ্জের একজন ও হবিগঞ্জের একজন রয়েছে। তারা হলোÑসিলেটের কানাইঘাটের বুরহান উদ্দিনের ছেলে এমরান হোসেন (১০), জকিগঞ্জের মানিকপুর এলাকার সুহেল আহমদের শিশু ওবায়দুল্লাহ (৭ মাস ৫ দিন), সুনামগঞ্জের জগন্নাথপুরের সুয়েব আলীর মেয়ে খাদিজা (৩ বছর ৩ মাস) এবং হবিগঞ্জের বাহুবলের পুটিজুরি পুলগাঁওয়ের জুমন মিয়ার ছেলে সাফায়েত (১০ মাস)।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চিকিৎসাধীন অবস্থায় শিশু এমরান হোসেন সিলেট শহরের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং বাকি তিন শিশু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে একই সময়ে নতুন নমুনা পরীক্ষায় কারও শরীরে আনুষ্ঠানিকভাবে হাম শনাক্ত হয়নি।
বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর সিলেট বিভাগে হামে ও এর উপসর্গে মারা যাওয়া ১৬৪ জন শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৪ জনের মৃত্যু হয়েছে।
জেলাওয়ারী মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়Ñ৬৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজারে ১৪ জন শিশু মারা গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলা নিশ্চিত হওয়া ৮ জনের মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে ১ জন করে রয়েছেন। বাকি শিশুরা সবাই হামের নানা উপসর্গ নিয়ে মারা গেছে।
মো.জুনেদ আহমদ,ফ্রান্স সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আর হত্যাকাণ্ডের দুই দিন আগে তৎকালীন সেনাপ্রধান
পুলিশ হেফাজতে নেওয়ার ১০ ঘণ্টার মধ্যেই মুক্তি, ভূমিকা নিয়ে প্রশ্ন দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত আওয়ামী লীগ
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সারীঘাট এলাকায় মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম ব্যবহার করে ভূয়া চাঁদা ও অনুদান
৮০ একর জমি হস্তান্তরের পরও নির্মাণকাজে গতি নেই, ২ হাজার ৩৬ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন আব্দুর রহমান: প্রতিষ্ঠার আট
সিলেটের সংবাদ ডেস্ক: চামড়া ও চামড়াজাত পণ্য, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার এবং হালকা প্রকৌশলসহ সম্ভাবনাময় শিল্পখাতে জার্মান বিনিয়োগ ও প্রযুক্তি
শাহজালাল ও শাহ পরানের মাজার জিয়ারতসহ রাষ্ট্রপতির সংবর্ধনায় যোগ দেবেন স্টাফ রিপোর্টার: বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে
স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানি থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন করে
সিলেটের সংবাদ ডেস্ক: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ই নভেম্বর প্রথম