admin

প্রকাশিত: 10:32 AM, September 15, 2026

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬’ ও প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, প্রযুক্তির সঠিক, সৃজনশীল ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা বিকাশ করতে হবে। প্রযুক্তিগত জ্ঞান, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের ক্ষমতাই ভবিষ্যৎ তরুণ সমাজকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এগিয়ে নেবে।

কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। প্রভাষক মাওলানা ফয়সাল আহমেদের কুরআন তেলাওয়াত ও প্রভাষক জুই রাণী তালুকদার কর্তৃক গীতা পাঠের মধ্য দিয়ে সূচনা হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার আহ্বায়ক প্রভাষক এস এম আবু সাইম। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা এখন আর বাড়তি কোনো গুণ নয়, বরং এটি শিক্ষা ও কর্মজীবনের অন্যতম ভিত্তি। শিক্ষার্থীদের কেবল প্রযুক্তি ব্যবহারেই সীমাবদ্ধ থাকলে চলবে না, উদ্ভাবনী ধারণার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজতে হবে।

প্রোগ্রামিং প্রতিযোগিতার পাশাপাশি আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিক্ষার্থীদের তৈরি ১৫টি উদ্ভাবনী প্রযুক্তিনির্ভর প্রজেক্টের প্রদর্শনী। শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ সৃজনশীল সমাধান ও ধারণা অতিথি ও শিক্ষকদের সামনে তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের এই উদ্যোগ ও সৃজনশীলতার ভূয়সী প্রশংসা করেন।

শিক্ষার্থীদের মাঝে কম্পিউটেশনাল থিঙ্কিং ও উদ্ভাবনের মানসিকতা বিকাশে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্যের মাধ্যমে বর্ণাঢ্য এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

সর্বশেষ সংবাদ

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

ওসমানীনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সীরাত মাহফিল সম্পন্ন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ্যারিটি গ্রুপ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা

কোম্পানীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

কোম্পানীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার