admin
প্রকাশিত: 10:38 AM, September 15, 2026
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
গত রবিবার রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির সভাপতি মো: মকসুদ আলী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো: আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম, লালদিঘি হকার্স মার্কেটের সহ-সভাপতি হাজী মো: আব্দুস সোবহান, লালদিঘির পাড় ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, মধুবন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো: মনজুর আহমদ, সিটি সুপার মার্কেটের সাধারণ সম্পাদক হাজী মো: আতাউর রহমান রজব প্রমুখ।
নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ মকসুদ আলী, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন সরকার, মোঃ শফিকুর রহমান, মোঃ মুবিন, মোঃ আঃ মুনিম মসকুর, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ জাকিরিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, মোঃ কাউছার মিয়া, মোঃ জিয়াউর রহমান চৌধুরী, মনোয়ার হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম সাহেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্বপন, অর্থ সম্পাদক আব্দুল মুমিন লাহিন, দপ্তর সম্পাদক মাওলানা শিবির আহমদ, সমাজ সেবা সম্পাদক মোঃ হাসান আলী, প্রচার সম্পাদক রিংকু চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোঃ আবুল বাদশা, কার্যনির্বাহী সদস্য হাজী মোঃ অহিদ আলী, মুক্তার হোসেন তারেক, মইনুল হোসেন সাহিন, মোঃ আরাফাত রহমান, ফেরদৌস আহমেদ, মোঃ পাভেল মিয়া, সুমন তালুকদার, আব্দুল হানান। এছাড়াও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল
প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা
নোমান আহমেদ: সিলেটের কোম্পানীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলার