admin
প্রকাশিত: 6:35 AM, January 1, 2026
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ীতে স্থানীয় জামায়াত নেতার বিরুদ্ধে নারীর ভূমি জবরদখলের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন নিমিত্তে ওই নারী থানায় লিখত আবেদন করেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দখল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। থানার দক্ষিণ সাগরনাল গ্রামে জবরদখলের এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, দক্ষিণ সাগরনাল গ্রামে সাহেদা আক্তার সপরিবারে সৌদী আরব থাকেন। দক্ষিণ সাগরনাল মৌজার এসএ ৮৬ খতিয়ানের ৬ দাগে সাহেদার স্বত্ত্ব- মালিকানাধীন ৫৮ শতক জমি রয়েছে। ভূমির মালিক দেশের বাইরে থাকার সুযোগে একই গ্রামের জামায়াত নেতা মনজির আলীর নজর পড়ে এ ভূমির প্রতি। মনজির আলী তখন এ ভূমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেন। সকল প্রকার বাধা বিপত্তি উপেক্ষা করে জামায়াত নেতা মনজির আলী গত ১৬ ডিসেম্বর দলবল নিয়ে জমি দখল করে মাটি ভরাট করতে শুরু করেন।
খবর পেয়ে সাহেদা আক্তার স্বামীসহ সিলেট নগর থেকে তথায় গিয়ে বাধা দেন। বাধা অগ্রাহ্য করে মনজির আলী দখল তৎপরতা চালাতে থাকেন। এক পর্যায়ে ভূমির মালিক প্রবাসী সাহেদা ও তার স্বামীকে হুমকি দিয়ে খুন করতে ধাওয়া করেন। অপারগ হয়ে সাহেদা আক্তার জুড়ী থানায় গিয়ে মনজির আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা বন্ধ করে। এ নিয়ে এলাকায় দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষকে শান্তি বজায় রেখে আইনী মিমাংসার নির্দেশ দেওয়া হয়েছে।
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের অকাল ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার আর নেই। গতকাল রাত ১২টার দিকে তিনি
একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের গঠনমূলক নেতৃত্বের কোনো বিকল্প নেই। তাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদেরই সম্প্রীতির