admin
প্রকাশিত: 8:44 AM, September 23, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ, দলীয় পুনর্গঠনের চেষ্টা এবং নানামুখী অপকর্মের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। সরকারের অঘোষিত ও ঘোষিত নিষেধাজ্ঞার পরও আওয়ামী লীগের এই নেত্রী তার ছাত্রলীগ নেতা ছেলেকে সঙ্গে নিয়ে গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ভূমি দখল, প্রতারণা এবং কিশোর গ্যাং গড়ে তোলার মতো মারাত্মক সব অভিযোগ তুলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ও গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত নারী নেত্রীর নাম আলিয়া ইকবাল চৌধুরী, যিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের আগে তিনি নগরীর সুবিদবাজার এলাকার নূরানী ৪২/১১ নম্বর বাসায় বসবাস করলেও বর্তমানে সাগরদিঘীরপাড় এলাকায় অবস্থান করছেন। অভিযোগ রয়েছে, তিনি ৫ আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। নিজ আস্তানায় গোপন বৈঠক আয়োজন, ঝটিকা মিছিলের পরিকল্পনা এবং অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়-সহযোগিতা দেওয়ার মূল কারিগর তিনি।
স্থানীয়রা জানান, আলিয়া চৌধুরী এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন যে ‘ডিসেম্বরে শেখ হাসিনা ও অন্যান্য শীর্ষ নেতারা দেশে ফিরবেন’। তিনি কর্মীদের সংগঠিত করে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নির্দেশে একযোগে আন্দোলনে নামার প্রস্তুতি নিতে বলছেন। এই রাজনৈতিক অপতৎপরতা চালাতে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর ফান্ড থেকে অর্থ সরবরাহ করা হচ্ছে বলেও খবর ছড়িয়ে পড়েছে।
রাজনৈতিক তৎপরতার পাশাপাশি এলাকায় সামাজিক অপরাধ বিস্তারেরও গুরুতর অভিযোগ রয়েছে এই নেত্রীর বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আলিয়া চৌধুরী তার ছেলে ছাত্রলীগ নেতা তামিম আহমদ চৌধুরীকে সামনে রেখে সমবয়সী তরুণ ও কিশোরদের সংগঠিত করে একটি নতুন ‘কিশোর গ্যাং’ গড়ে তোলার চেষ্টা করছেন।
তাছাড়া, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও অভিযুক্ত ভূমিখেকো জগদীশ চন্দ্রের সঙ্গে যোগসাজশে বিভিন্ন জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকার সাধারণ পুরুষদের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইল করার মতো অনৈতিক কর্মকাণ্ডেও তিনি লিপ্ত বলে অধিবাসীরা অভিযোগ করেন।
এলাকাবাসীর চরম ক্ষোভের কারণ হলোÑএতসব সুনির্দিষ্ট অভিযোগ ও দলীয় অপতৎপরতা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়দের ধারণা, ৫ আগস্ট পরবর্তী সুবিধাভোগী বা প্রভাবশালীদের আশ্রয়-প্রশ্রয়েই তিনি এখনও সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ডের অলিগলিতে প্রভাব বিস্তার করে চলেছেন।
এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা পুলিশ প্রশাসন যেন অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এবং চিহ্নিত এই নেত্রী ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনে।
সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির
প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)
প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,
স্টাফ রিপোর্টার: সিদ্ধান্তে পৌঁছতে পারেনি সিলেট নগর পুলিশ। রায়নগরে ট্রিপল মার্ডারের ঘটনায় শুধুমাত্র বাবুলেই বন্দি ছিল কার্যক্রম। বাবুল একেক সময়
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি পাভেল আহমদকে গ্রেপ্তার