admin

প্রকাশিত: 8:51 AM, September 23, 2026

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

Joremana dainik sylhet sangbad

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা) আরোপ করেছে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিয়মিত কার্যক্রমের আওতায় ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)’ এর ৭ ধারার আলোকে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়। এর মধ্যে তরলবর্জ্য দ্বারা পরিবেশ দূষণের দায়ে সবচেয়ে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে ২টি প্রতিষ্ঠানকে। এ দুটি প্রতিষ্ঠানকে মোট ৩৬ লাখ ৭০ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা, ছাড়পত্র নবায়ন না করে কার্যক্রম চালানোর দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করে প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ধার্যকৃত ক্ষতিপূরণের অর্থ নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে। আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দোষী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।

সর্বশেষ সংবাদ

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে কৃতজ্ঞতা ও অভিনন্দন

নবম পে-স্কেল বাস্তবায়নের গেজেট প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও বাংলাদেশ

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বইমেলা ও শিশুলেখকের টক শো অনুষ্ঠিত

স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে বইমেলা ও শিশুলেখকের টক শো অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে আজীবন পাঠাভ্যাস গড়ে তোলা, চিন্তাশক্তি বৃদ্ধি ও প্রকাশক্ষমতা সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে তিন দিনব্যাপী

দিনভর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন

দিনভর বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও পরিদর্শন

সবাইকে মানবিক কাজে এগিয়ে আসা দরকার : এমপি এমরান চৌধুরী স্টাফ রিপোর্টার: সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা উপপরিচালক আব্দুর রফিক

প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে মুসলিম চ্যারিটি ইউকে’র কার্যক্রম প্রশংসনীয় সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

পরিবেশ আইন লঙ্ঘন সিলেটে ১৬ প্রতিষ্ঠানকে ৩৮ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ লাখ ৬৫ হাজার ৯৮০ টাকা ক্ষতিপূরণ (জরিমানা)

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আগামীকাল

প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ অর্জন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

শিক্ষার্থীদের কৃষি ও নিরাপদ খাদ্যে আগ্রহী করতে ‘শিখন প্লট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউএনও খোশনুর রুবাইয়াৎ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি শিক্ষা বিষয়ের শিক্ষকদের নিয়ে ‘উত্তম কৃষি চর্চা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ বিচরণ,